জানা গিয়েছে আহত ব্যক্তি পেশায় মৃৎশিল্পী। অভিযোগ রাতের অন্ধকারে রাস্তায় ফেলে মারধর করা হয় মৃৎশিল্পী পরিতোষ চক্রবর্তীকে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ, মানিকতলার মুরারিপুকুরে।
advertisement
আরও পড়ুন: ‘জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন মমতা’! কোন রেকর্ডের কথা বললেন কুণাল ঘোষ! ২৬-এর ভোটের আগেই জোর চর্চা
কালীপুজোর আগে রাতদিন এক করে মূর্তি তৈরিতে শিল্পীরা কাজ করেন। তখনই হামলার শিকার তিনি। ফেরার পথেই কিছু যুবক পথ আটকায়। তারপরেই তাকে যুবকের দল মারধর করে বলে অভিযোগ। পুজোর মুখে চাঁদার জুলুম ঘটনা নতুন নয়। কালীপুজোর মুখে এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। পাড়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 20, 2025 3:37 PM IST
