মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘Special Intensive Revision’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার সংকটে পড়েছে৷ এই প্রক্রিয়ায় ইতিমধ্যেই ২০০-র বেশি মানুষের মৃত্যুর কথাও উল্লেখ করা হয়েছে৷
অভিযোগ, বিজেপির মদতে ভুয়োভাবে Form 6 জমা দিয়ে অ-বাসিন্দাদের ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে, বিভিন্ন জেলায় একই ধরনের অস্বাভাবিক আবেদন জমা পড়ার তথ্য সামনে এসেছে৷
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকা সংক্রান্ত দাবি-আপত্তি বিচারকদের মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত৷ অথচ প্রায় ৬০ লক্ষ মামলা এখনও বিচারাধীন রয়েছে৷
অভিযোগ, প্রায় ৩০ হাজার নতুন Form 6 আবেদন বেআইনিভাবে গ্রহণ করা হচ্ছে৷ নির্বাচন কমিশন যথাযথ নোটিশ ছাড়াই এসব আবেদন গ্রহণ করছে বলেও দাবি৷ রাজ্য সরকারের মতে, ২৭ মার্চের স্বরাষ্ট্র দফতরের নির্দেশ সম্পূর্ণ বেআইনি ও সংবিধানবিরোধী৷
Representation of Electors Rules, 1960 এবং সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ মুখ্যমন্ত্রীর আবেদন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নতুন অন্তর্ভুক্তির আবেদন গ্রহণ বন্ধ করতে হবে৷ নির্বাচন কমিশনকে দ্রুত হস্তক্ষেপ করে গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি জানানো হয়েছে।
Somraj Bandopadhay
