TRENDING:

Mamata Banerjee: 'এখন মাটির উনুন ফিরে এসেছে আমার ছোট কুটিরে', গ্যাসের দাম বাড়তেই ধরনা থেকে সরব মমতা!

Last Updated:

Mamata Banerjee: আন্তর্জাতিক নারী দিবসে সামাজিক মাধ্যমে পোস্ট করে নারীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের একাধিক নারীকল্যাণ প্রকল্পের কথাও তুলে ধরেন। ধর্মতলার ধরনার মঞ্চ থেকে তিনি বলেন, ‘সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ  আন্তর্জাতিক নারী দিবসে মহিলা স্বনির্ভরতা এবং নারী অধিকার নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে তিনি নারীদের সম্মান জানিয়ে রাজ্য সরকারের একাধিক সামাজিক প্রকল্পের উল্লেখ করেন। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন উদ্যোগের সুফলের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তৃতীয় দিন মুখ‍্যমন্ত্রী ধরনা মহিলার উদ্দশ‍্যে বলেন, ‘আজ অন্তর্জাতিক মহিলা দিবস। সবাই ভাল থাকুন। সুস্থ থাকুন।’
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

আরও পড়ুনঃ “ওরা বাঁচতে দিচ্ছে না!” ২ ঘণ্টার ভিডিওতে পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ‘বিগ বস’ প্রতিযোগীর

রবিবার সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে তিনি নারীদের সম্মান জানিয়ে রাজ্য সরকারের একাধিক সামাজিক প্রকল্পের উল্লেখ করেন। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন উদ্যোগের সুফলের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।  তিনি বলেন, ‘কিন্তু গ্যাস ও নেই, কেরোসিন ও নেই। তাই এখন মাটির উনুন ফিরে এসেছে আমার ছোট কুটিরে।’ ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এসআইআরের প্রতিবাদে শুক্রবার থেকে ধরনা বসেছেন তিনি। রবিবার তৃতীয় দিনে পড়ল তাঁর ধরনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

অন‍্যদিকে, গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পরে প্রতিবাদ মহিলা তৃণমূল কংগ্রেসের। রবিবার সকালে প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ারে বিক্ষোভ দেখান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যেরা। ছিলেন সাংসদ মালা রায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও। পরে মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চেও হাতাখুন্তি বাজিয়ে গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদ করেন তাঁরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'এখন মাটির উনুন ফিরে এসেছে আমার ছোট কুটিরে', গ্যাসের দাম বাড়তেই ধরনা থেকে সরব মমতা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল