TRENDING:

Mamata Banerjee on Gyanesh Kumar: ওদিকে জ্ঞানেশ কুমারের বৈঠক, এদিকে ছবি আঁকলেন মমতা! সবুজ ক্যানভাস..২টো শব্দ! ব্যাখ্যা দিলেন নিজেই

Last Updated:

এসআইআর এর প্রতিবাদ মঞ্চে এখনও ধরনা দিচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাংবাদিক বৈঠক চলাকালীন উল্লেখযোগ্য ভাবে প্রতিবাদ মঞ্চে একটি ছবি আঁকলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইজেলের উপরে রাখা ক্যানভাস৷ পুরো ক্যানভাসই গাঢ় সবুজ৷ তার উপরে সাদা রঙ দিয়ে আঁকা প্রতীকী চিত্র৷ ছবিটিকে তার পরিচয় দিয়েছে দু’টি শব্দ৷ ক্যানভাসের উপরে লেখা SIR এবং মাঝে লেখা VANISH. এদিন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যখন সাংবাদিক বৈঠক করলেন তখন মেট্রো চ্যানেলের প্রতিবাদ মঞ্চে ছবি আঁকলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
ছবি আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
ছবি আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

রবিবার রাতে বঙ্গে পা রেখেছিল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ৷ আর সমস্ত বৈঠক শেষে আজ বিকেল চারটের সময় দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁদের৷ এদিন বেলা ১টা নাগাদ সাংবাদিক বৈঠক করেন তিনি৷

আরও পড়ুন: ‘ভোটের আগের দিনও যদি নাম চূড়ান্ত হয়…,’ SIR মামলায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, ‘ভোট দিতে পারবেন’

advertisement

বৈঠকে জ্ঞানেশ কুমার জানান, বাংলায় কত দফায় ভোটগ্রহণ হবে তা নির্ভর করছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে৷ দিল্লিতে ফিরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশনের ফুল বেঞ্চ৷

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হয়েছিল, মহারাষ্ট্রের মতো রাজ্যে ২৮৮টি আসনে এক দফায় শান্তিপূর্ণ ভোট হলে কেন বাংলায় এক দফায় ভোট করা সম্ভব নয়? তারই জবাবে রাজ্যের ভোটের দফা নিয়ে এই মন্তব্য করেন জ্ঞানেশ কুমার৷

advertisement

SIR Case at Supreme Court: ‘আমাদের নথি গ্রহণ করা হয়নি..,’ সুপ্রিম কোর্টে ফের সওয়াল মেনকা গুরুস্বামীর! আবেদনকারীদের হয়ে বললেন..

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

এদিন জ্ঞানেশ কুমার ওই দিকে যখন সাংবাদিক বৈঠক করছেন, এদিকে ধরনা মঞ্চে ক্যানভাসে ছবি আঁকছিলেন মমতা৷ আঁকার শেষে নিজের ছবির ব্যাখ্যা নিজেই দিলেন মুখ্যমন্ত্রী৷ মমতা জানালেন, ‘‘মৃতদেহ ভ্যানিশ করে দেওয়া হয়েছে। আমি আজ প্রতিকী ছবি আঁকলাম। এখানে মৃতদেহের সাথে মালা দেওয়া আছে।’’ SIR এর কারণে যারা মারা গেছে তাদের স্মরণে ছবি আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত,জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে ভ্যানিশ কুমার বলছে তৃণমূল কংগ্রেস।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Gyanesh Kumar: ওদিকে জ্ঞানেশ কুমারের বৈঠক, এদিকে ছবি আঁকলেন মমতা! সবুজ ক্যানভাস..২টো শব্দ! ব্যাখ্যা দিলেন নিজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল