সোশ্যাল মিডিয়ার পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় জানিয়েছেন, ‘অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি, আমাদের শহরে নারী নিরাপত্তা এবং আত্মবিশ্বাস বাড়াতে কলকাতা পুলিশ দু’টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে৷’
কী সেই দুই গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ নিজের পোস্টেই তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি লেখেন, ‘প্রথমত, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বেশ কয়েকটি সম্পূর্ণ মহিলা-চালিত পিঙ্ক বুথ চালু করা হবে৷ আজ থেকে সন্ধ্যা থেকে বুথগুলি শুরু হবে৷ প্রতিদিন মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে সেই বুথ। শহরের আমার বোনেরা এই বুথগুলিতে যে কোনও সহায়তার জন্য কলকাতা পুলিশের মহিলা অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।’’
advertisement
এর পাশাপাশি, দ্বিতীয় পদক্ষেপ সম্পর্কে মমতা জানান, ‘দ্বিতীয়ত, আজ সন্ধ্যা থেকে, বেশ কয়েকটি ‘শাইনিং’ গাড়িতে উইনার টিম, (উইনার নাম, আমি ওদের নাম দিয়েছি) সম্পূর্ণ মহিলা-চালিত মোবাইল টহল দল রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত ডিউটিতে থাকবে, ইএম বাইপাস এবং রাতের বেলায় আমার কর্মরত বোনেদের ব্যবহৃত শহরের অন্যান্য প্রধান রাস্তাগুলিতে টহল দেবে’।
মুখ্যমন্ত্রী জানান, কলকাতা বছরের পর বছর ধরে দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে পরিচিত এবং তিনি নিশ্চিত যে, এই দুটি অনন্য নতুন উদ্যোগ এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে।
আপাতত, পাঁচটি, পরে সংখ্যাটা আরও বাড়বে। শ্যামবাজার পাঁচ মাথায় উদ্বোধন করলেন পুলিশ কমিশনার। কাঁকুড়গাছি মোড়, হাডকো মোড় (উল্টোডাঙ্গা), গড়িয়াহাট এবং বেহালা চৌরাস্তা পাঁচটা পিঙ্ক বুথ করা হচ্ছে। মহিলা পুলিশকর্মী ও আধিকারিকরা বিকেল পাঁচটা থেকে রাত ১১ টা পর্যন্ত এই বুথে থাকবেন। যাতে কর্মরত মহিলারা রাস্তায় কোনও বিপদে পড়লে সহজেই এই পিঙ্ক বুথে যোগাযোগ করতে পারবেন। এই পিঙ্ক বুথে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ ওয়ারলেস এবং টেলিফোন সুবিধা থাকবে। মহিলা কর্মীদের চেঞ্জিং রুম এবং ওয়াশরুম থাকবে ফার্স্ট এইড বক্স থাকবে। এই এলাকার যাবতীয় তথ্য ট্রেন রুট বাস রুট থেকে থানা ও অন্যান্য চিকিৎসক সহ সমস্ত নম্বর থাকবে। সমস্ত প্রাসঙ্গিক তথ্য থাকবে।
