TRENDING:

Mamata Banerjee: 'আনসোশ্যাল লোকেদের জন্য তুমি সোশ্যাল মিডিয়া কেন ছাড়বে? বেশি করে ধর...', মায়ের মৃত্যুদিনে 'ট্রোল' প্রসঙ্গে ইমনকে পরামর্শ মমতার

Last Updated:

ইদানীং শুরু হয়েছে গায়িকা ইমনকে ট্রোল করা! যে-কোনও বিষয়ই হোক না কেন, ইমনকে ট্রোল করা ছাড়ছে না ট্রোলার-রা! এই নিয়ে বিরক্ত ইমন ছেড়েছেন সোশ্যাল মিডিয়া! আর সেই প্রসঙ্গে যা বললেন মুখ্যমন্ত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  ‘আনসোশ্যাল লোকেদের জন্য তুমি সোশ্যাল মিডিয়া কেন ছাড়বে? বেশি করে ধর!’ গায়িকা ইমন চক্রবর্তীকে পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! প্রসঙ্গত, ইমন বঙ্গবিভূষণ পেতেই তাঁকে নিয়ে দেদার ট্রোল শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়! সেই ট্রোল চলতেই থাকে! ক’দিন আগে মায়ের মৃত্যুবার্ষিকীতে একটি পোস্ট করেছিলেন ইমন। সেখানেও তাঁকে ছাড়েনি ট্রোলার-রা। এর পর লাইভে এসে ইমন জানিয়ে দেন, ব্যক্তিগত জীবন আর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন না তিনি। তাঁর মাকে অপমান করা হয়েছে, তাও তাঁর মৃত্যু দিবসে। ইমন চক্রবর্তী কেন রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি গিয়েছেন, সেই কারণে তাঁকে তো কটাক্ষ, বিদ্রুপ করা হয়েছেই, ছাড় দেওয়া হয়নি গায়িকার প্রয়াত মাকেও। এদিন লাইভে এসে ইমন জানান, এই মন্তব্য দেখে তিনি গোটা রাত ঘুমাতে পারেননি। অসুস্থবোধ করছেন।
সোজাসাপটা অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ও ইমন চক্রবর্তী
সোজাসাপটা অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ও ইমন চক্রবর্তী
advertisement

এর পরই নিউজ18-এর সোজাসাপটা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ইমনের প্রতি ট্রোলারদের আচরণে বিরক্তিপ্রকাশ করে বলেন, ” সেদিন ওঁর মায়ের মৃত্যুদিন ছিল! আমরা তো শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর, রাঘব, শ্রীজাত, গণেশচন্দ্র হালুই,শ্রীজাত, বাবুল সুপ্রিয়কেও বঙ্গবিভূষণ দিয়েছি! তাহলে শুধু ইমনকে কেন একঘরে করা হল? এটা খুব খারাপ।” এর পরই তিনি ইমনের উদ্দেশে বলেন, ‘আনসোশ্যাল লোকেদের জন্য তুমি সোশ্যাল মিডিয়া কেন ছাড়বে? বেশি করে ধর!’

advertisement

নিউজ 18- এর সোজাসাপটা অনুষ্ঠানে এর পর মাইক যায় ইমনের কাছে! তিনি মুখ্যমন্ত্রীর কাছে একটি আর্জি রাখেন! গায়িকার ভাষায়, ” দিদি আমার একটা দাবি আছে। আমরা যখন গান গাওয়া শুরু করেছি, তখন এফএমএ বাংলা গান বাজত। আমরা বহু শিল্পী পেয়েছি, যাঁরা এফএমএ বাংলা গান গেয়ে আপনার কাছ থেকে বঙ্গবিভূষণ পেয়েছেন। কিন্তু এখন এফএমএ একদমই বাংলা গান বাজে না। এটা আমার বড়ই দুঃখের একটা জায়গা। শুধু মাত্র বাংলা একটা অ্যাওয়ার্ড শো করে তাঁরা খান্ত হয়ে থাকছেন। বাংলা গানের জন্য এটা ঠিক হচ্ছে বলে আমার মনে হয় না। আপনি যদি এটা নিয়ে একটু ভাবনাচিন্তা করেন, তাহলে আমাদের বাংলা গানের জন্য খুব সুবিধা হয়।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

উত্তরে মমতা বলেন, ” এটা একটা প্ল্যাটফর্ম তো করা যেতে পারে। আসলে কী হয়, গাড়িতে তো বাঙালি, অবাঙালি অনেকে যাতায়াত করে। এফএম-টা ওদের একটা অভ্যাস হয়ে গিয়েছে। এখন তো সবাই আবার নকল করে।” মমতা আরও যোগ করেন, ” তোমাদেরও এগিয়ে আসতে হবে। তোমরা শিল্প-সংস্কৃতি মঞ্চ যদি একটা সিদ্ধান্ত নাও, সেটাই যথেষ্ট! বাকি আমরা সাহায্য করতেই পারি।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'আনসোশ্যাল লোকেদের জন্য তুমি সোশ্যাল মিডিয়া কেন ছাড়বে? বেশি করে ধর...', মায়ের মৃত্যুদিনে 'ট্রোল' প্রসঙ্গে ইমনকে পরামর্শ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল