আরও পড়ুনঃ বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ সুপ্রিম কোর্টের, রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
তিনি তাঁর বক্তব্যে ডিভিসির বিরুদ্ধে সুর চড়ান। মুখমন্ত্রী বলেন, ‘ডিভিসি-তে কয়েক লক্ষ কেউসেক টন জল থাকতে পারে। কিন্তু গত ২০ বছর ওরা ড্রেজিং করেনি। পলি জমে গেছে। আমরা জল চাইলে দেয় না। আর যখন আমরা ভাসি, তখন আমাদের আরও ভাসিয়ে দেয় । কেন্দ্রীয় সরকার বর্ডার এরিয়ার ডেভলপমেন্ট প্রোগ্রামের জন্য যে টাকা পাঠাতো, সেটা আর পাই না এখন।’
advertisement
আগামী ভোটে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশ ইস্যু। তা নিয়েও এদিন একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করেন মমতা। তিনি বলেন, ”অনুপ্রবেশকারী শব্দটি কোথা থেকে এসেছে? যাদের ১৮ বছর বয়স, তারা ভোটেধিকার পাবেন না? আপনারা বলছেন ৭০ পার্সেন্ট বেড়েছে। ম্যাজিশিয়ান নাকি? কী করে এই তথ্য পেল, জানি না। বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হচ্ছে অন্যান্য রাজ্যে, তখন আপনারা কোথায় ছিলেন? এখন এসআইআর চলছে, মানুষের পাশে থাকতে হয়। আপনারা বড় বড় কথা বলছেন বর্ডার নিয়ে। আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। আগে বাইরে থেকে কেউ আসলে কাস্টমস, অ্যাভিয়েশন, তারা তাদের ডিটেলসটা পুলিশকে শেয়ার করত, আমরা ব্যবস্থা নিতাম। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার বলেছি। তবুও দেয়নি।”
