TRENDING:

Mamata Banerjee: আকাশছোঁয়া মূল্য, কম দামে সবজি ও ফল দিতে বড় সিদ্ধান্ত রাজ্যের, ঘোষণা মমতার

Last Updated:

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের দিকে তোপ দেগে বলেন, কেন্দ্রীয় সরকার কোনওভাবেই দ্রব্যমূল্যবৃদ্ধির উল্টো দিকে কোনও সমাধান পৌঁছে দিতে পারছে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির কারণে বাড়ছে এক জায়গা থেকে অন্য জায়গায় সবজি নিয়ে যাওয়ার খরচ বেড়েছে। সেই কারণে আকাশছোঁয়া হয়েছে সবজি, ফলের দাম। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে কম দামে সবজি ও ফল পৌঁছে দিতে সুফল বাংলার মাধ্যমে আরও পরিষেবা বৃদ্ধির কথা বললেন তিনি।
নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা।
নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা।
advertisement

তিনি বললেন, সুফল বাংলার দোকান আছে মোট ৩৩২টি। এ ছাড়া ৫০টি স্টল আছে জেলায়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি নির্দেশ দেয় এই সুফল বাংলার স্টলের সংখ্যা ৩৩২ থেকে বাড়িয়ে ৫০০টি করতে হবে। এ ছাড়া সুফল বাংলার স্টল বাজারে বাজারে দাঁড়াবে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত। এর পর দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্তও সুফল বাংলা স্টল খোলা থাকবে। আগামী দিনে আরও স্টল খোলা হবে। কারণ, বাজার থেকে সুফল বাংলার স্টলে দাম অনেকটা কম।

advertisement

আরও পড়ুন: অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল জিডি বিড়লা স্কুল! কারণ জানলে চমকে উঠবেন

মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের দিকে তোপ দেগে বলেন, কেন্দ্রীয় সরকার কোনওভাবেই দ্রব্যমূল্যবৃদ্ধির উল্টো দিকে কোনও সমাধান পৌঁছে দিতে পারছে না। সেই কারণে রাজ্য সরকার আলাদা ভাবে ব্যবস্থা করছে। রাজ্য সরকারের সুফল বাংলার স্টলে আলু, পেঁয়াজ, বাঁধাকপি, আদা, শশা, কলা-সহ দরকারি জিনিসও রাখা হবে। পাশাপাশি, রমজান মাস চলছে বলে আলাদা করে খেজুর রাখার কথাও বলেন মমতা।

advertisement

আরও পড়ুন: রাতে ঘুমোতে পারেননি, কেমন আছেন অনুব্রত মণ্ডল? আজ কোন পথে সিবিআই?

মমতা সরাসরি এদিন বিভিন্ন খোলা বাজারে ব্যবসায়ীদের সাহায্যের কথা বলেন। তিনি বলেন, যদি ব্যবসায়ীরাও একটু নজরে রাখেন, তা হলে ভাল হয়। পাশাপাশি এনফোর্সমেন্টকেও নজর রাখতে বলেন। তিনি বলেন, বেশি কড়াকড়ি নয়, তবে নজর রাখতে হবে, কেউ যে বেআইনি ভাবে বেশি দামে জিনিস বিক্রি করতে না পারেন। পুরো বিষয়টিতে যাতে সাধারণ মানুষ সুবিধা পান সে দিকেও নজর রাখতে বলেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রী বলেন আলু, পেঁয়াজ বা কলার নির্দিষ্ট পরিমাণ ঠিক করে দিতে, যাতে সকলেই সেটা পান, সেই ব্যবস্থা করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সোমরাজ বন্দ্য়োপাধ্য়ায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: আকাশছোঁয়া মূল্য, কম দামে সবজি ও ফল দিতে বড় সিদ্ধান্ত রাজ্যের, ঘোষণা মমতার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল