এর মধ্যেই রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হচ্ছেন কারা? জোর জল্পনা তৃণমূলের অন্দরে। পারফরম্যান্স বিচারে কেউ কি ফেরত যাবেন? নাকি নতুন মুখ পাঠানো হবে, তা নিয়ে জোরদার রাজনৈতিক চর্চা। এর মধ্যে দুটি ক্ষেত্রে বারবার বদল হয়েছে সাংসদের মুখ। ২০১৯ সালে লোকসভা ভোটে পরাজিত হয় তৃণমূলের দিনেশ ত্রিবেদী, মৌসম বেনজির নুর ও অর্পিতা ঘোষ। তিন জনকেই রাজ্যসভায় পাঠায় তৃণমূল কংগ্রেস।
advertisement
আরও পড়ুনKolkata Police: সোশ্যাল মিডিয়ায় কী লিখবেন আর কী লিখবেন না কলকাতা পুলিশ কর্মীরা? এল বড় নির্দেশিকা
এর মধ্যে ২০২১ সালে বিধানসভা ভোটের আগে সংসদে অন রেকর্ড তৃণমূল কংগ্রেসকে বিষোদগার করেন দিনেশ ত্রিবেদী। ছাড়েন সাংসদ পদ ও দলের সদস্যপদ। তার ছেড়ে যাওয়া আসনে পাঠানো হয় অবসরপ্রাপ্ত আমলা জহর সরকারকে। আরজি কর আন্দোলনের সময় সাংসদ পদ ও দল ছেড়ে দেন জহর সরকার। ফাঁকা হয়ে যাওয়া আসনে পাঠানো হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে।
