TRENDING:

Mamata Banerjee: ‘উচ্চ পর্যায়ের রাজনৈতিক হস্তক্ষেপ,’ আমলা বদলি নিয়ে এবার অন্য আশঙ্কাপ্রকাশ মমতার! সোশ্যাল মিডিয়ায় পোস্ট

Last Updated:

Mamata Banerjee: নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করার পর থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব সহ কমপক্ষে ৫০জন আমলার বদলি হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পরে রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু করার সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি-কে সরানো হয়েছিল৷ কিন্তু, সেখানেই শেষ হয়নি, এর পরে দফায় দফায় জেলাস্তর ধরে ধরে একাধিক প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ কর্তাকে ভিনরাজ্যে বদলি করা হয়েছে৷ এর মধ্যে একাধিক বার আমলা এবং পুলিশকর্তাদের বদলি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ফের এ নিয়ে দীর্ঘ পোস্ট করলেন তিনি৷
সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতার
সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতার
advertisement

সোশ্যাল মিডিয়ার পোস্টে মমতা অভিযোগ করেন, নির্বাচন কমিশন বাংলাকে টার্গেট করে নজিরবিহীন পদক্ষেপ করছে। ভোটের আগেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি-সহ ৫০-এর বেশি শীর্ষ আধিকারিককে সরানো হয়েছে বলে দাবি করেছেন তিনি৷ প্রশাসনিক নয়, এটি উচ্চস্তরের রাজনৈতিক হস্তক্ষেপ বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর৷ এছাড়াও, নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হচ্ছে, যা সংবিধানের উপর আঘাত বলে মন্তব্য করেছেন তিনি৷

advertisement

আরও পড়ুন: হঠাৎ করেই ভবানীপুর থানার সামনে শুভেন্দু অধিকারী…কড়া নিরাপত্তা! ঢুকে গেলেন ভিতরে

মমতার কথায়, IB, STF, CID-র মতো গুরুত্বপূর্ণ সংস্থার অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে৷ বিজেপির বিরুদ্ধে বাংলাকে দখল করার জন্য ভয় দেখানো ও প্রশাসনিক অপব্যবহারের সরাসরি অভিযোগ এনেছেন তিনি৷ দাবি করেছেন, এটা উচ্চ পর্যায়ের রাজনৈতিক হস্তক্ষেপের উদাহরণ৷

advertisement

advertisement

আরও পড়ুন: ‘মুখটার এত বীভৎস অবস্থা..,’ ভোটের মুখে তৃণমূলকর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার! কুপিয়ে খুন? কার দিকে আঙুল তুলল পরিবার?

সেরা ভিডিও

আরও দেখুন
নিশ্চিহ্ন হচ্ছে মৌমাছির বংশ, মাথায় হাত চাষিদের! মোকাবিলার উপায় বলে দিলেন বিশেষজ্ঞ
আরও দেখুন

এদিনের দীর্ঘ পোস্টে, SIR প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ২০০-র বেশি মৃত্যুর প্রসঙ্গ তুলে উদ্বেগপ্রকাশ করেছেন মমতা৷ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক স্বার্থে পরিচালিত হওয়ার অভিযোগ তুলেছেন৷ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি৷ সবশেষে মমতার বার্তা, বাংলার মানুষ লড়বে ও প্রতিরোধ গড়ে তুলবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘উচ্চ পর্যায়ের রাজনৈতিক হস্তক্ষেপ,’ আমলা বদলি নিয়ে এবার অন্য আশঙ্কাপ্রকাশ মমতার! সোশ্যাল মিডিয়ায় পোস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল