TRENDING:

Mamata Banerjee to Draupadi Murmu: 'বিজেপি-র ফাঁদে পড়েছেন, ভোটের আগে রাজনীতি করবেন না', রাষ্ট্রপতি মুর্মুকে জবাব দিলেন মমতা

Last Updated:

মুখ্যমন্ত্রী কেন তাঁকে স্বাগত জানাতে শিলিগুড়ি যাননি সেই প্রশ্ন তুলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছিলেন, 'মমতাদিদি আমারও ছোট বোন৷ জানি না, হয়তো আমার উপরে কোনও কারণে রাগ করেছেন৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়িতে আদিবাসীদের অনুষ্ঠানে এসে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব হয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাঁকে স্বাগত জানাতে গেলেন না, সেই প্রশ্নও তুলেছিলেন রাষ্ট্রপতি৷ ধর্মতলার ধরনা মঞ্চ থেকে দ্রৌপদী মুর্মুর এই অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দ্রৌপদী মুর্মুর অভিযোগ নস্যাৎ করে পাল্টা তাঁর বিরুদ্ধেই ভোটের আগে রাজনীতি করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী৷
রাষ্ট্রপতিকে জবাব মুখ্যমন্ত্রীর৷
রাষ্ট্রপতিকে জবাব মুখ্যমন্ত্রীর৷
advertisement

ধর্মতলার ধরনা মঞ্চ থেকে শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে জবাব দিয়ে বলেন, ‘বিজেপি সংবিধানকে কোথায় নিয়ে গিয়েছে সংবিধানকে৷ মাননীয়া রাষ্ট্রপতিকেও বিজেপি-র রাজনীতি বেচতে পাঠানো হয়েছে৷ আপনি বিজেপি-র ফাঁদে পা দিয়েছেন৷ আপনি বলছে সাঁওতালিদের অনুষ্ঠানে আমরা কাউকে যেতে দিইনি৷ আমরা তো জানতামই না৷ আপনি আসছেন সেটুকু শুধু জানতাম৷’

আরও পড়ুন: ‘মমতা দিদি হয়তো আমার উপরে রাগ করেছেন!’ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ, শিলিগুড়িতে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

advertisement

রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে না যাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘বছরে একবার আসুন, আপনাকে রিসিভ করব৷ পঞ্চাশ বার আসলে কী করে যাবো? আমি এসআইআর নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে ধরনা দেব না আপনার অনুষ্ঠানে যাবো? আপনি বিজেপি-র প্রায়োরিটি, আমার কাছে অগ্রাধিকার মানুষ৷ আপনি বলেন কী করে সাঁওতালিদের উন্নতি হয়নি৷ কী করে বলছেন সাঁওতালিরা জোট বাঁধো?’

advertisement

রাষ্ট্রপতির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনাকে অনুরোধ করব, এমন কিছু বলবেন না যা আপনাকে শোভা পায় না৷ মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাষ্ট্রপতিকে রাজনীতি করতে পাঠানো হয়েছে। আপনার প্রতি সম্মান আছে। কিন্তু আপনি বিজেপি-র ফাঁদে পড়েছেন৷’

রাষ্ট্রপতি অভিযোগ করেছিলেন রীতি মেনে মুখ্যমন্ত্রী অথবা রাজ্যের কোনও মন্ত্রী শিলিগুড়িতে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন না৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাব, ‘কোন সংগঠন অনুষ্ঠান করেছে আমি জানিনা। কে করেছে? কেন করেছে? কে ফান্ডিং করেছে আমি জানি না। আমি ধরণায় বসে। দুই দিন আগে আমি খবর পেয়েছি আপনি আসছেন৷’

advertisement

রাজ্যের আদিবাসীদের উন্নতি নিয়েও এ দিন কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন রাষ্ট্রপতি৷ সেই অভিযোগ উড়িয়ে দিয়েও মুখ্যমন্ত্রী বলেন, ‘কী করে বলেন আপনি যে আমরা কাজ করিনি। বলছেন সাঁওতালিদের জোট বাঁধতে। এখানে লোধা মুন্ডা সবাই আছে। মণিপুরের বেলায় চুপ কেন ছিলেন? বিজেপি বারণ করেছিল? রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ের বেলায় কেন চুপ থাকেন? আপনি জানান অলচিকি ভাষাকে সম্মান ও স্বীকৃতি আমরা দিয়েছি। WBCS পরীক্ষা এই ভাষায় হয়। জঙ্গলমহলে স্কুল কলেজ করে দিয়েছি। বিনা পয়সায় ২০১১ সাল থেকে আদিবাসীরা চাল পায়। আপনি খবর রাখেন? এসসি, এসটি-দের জন্য এখানে কী কাজ করা হয়েছে আপনি জানেন? আগে জানুন৷ ভোটের আগে রাজনীতি করবেন না৷ আপনি খুঁজে নিন বাংলায় আমরা কাজ কী করেছি আদিবাসীদের জন্য। আপনি খোঁজ নিয়েছেন আদিবাসীদের নাম বাদ গিয়েছে ভোটার লিস্ট থেকে? যখন রক্ত ঝরত তখন কোথায় ছিলেন? বিজেপি তখন কোথায় ছিল?’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

পাশাপাশি, এ দিন দলের দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় নেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বাংলার আদিবাসীদের জন্য বর্তমান রাজ্য সরকার কী কী করেছে, সেই তথ্য রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee to Draupadi Murmu: 'বিজেপি-র ফাঁদে পড়েছেন, ভোটের আগে রাজনীতি করবেন না', রাষ্ট্রপতি মুর্মুকে জবাব দিলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল