TRENDING:

Mamata Banerjee Accident: 'আজ প্রায় মরেই যেতাম'! বিরাট আশঙ্কার কথা শোনালেন মমতা! নাশকতার চেষ্টা নিয়ে যা বললেন...

Last Updated:

Mamata Banerjee Accident: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''২০০ কিমি বেগে গাড়ি চলে এসেছিল। আমার চালক ব্রেক কষেছে বলেই বেঁচেছি।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বর্ধমানে প্রশাসনিক সভা থেকে ফেরার পথে কপালে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে সেখান থেকে হেলিকপ্টারে ফেরার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সড়ক পথেই ফেরেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই ঘটে এই ঘটনা। এরপর কলকাতায় ফিরে রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে যান মুখ্যমন্ত্রী। সেই বৈঠক সেরে বেরিয়ে এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ”আজ প্রায় মরেই যেতাম। আমার গাড়ির সামনে একটা গাড়ি চলে এসেছিল। প্রায় ২০০ কিমি বেগে। ড্যাশবোর্ডে মাথা ঢুকে গিয়েছে। এখনও মাথা ঘুরছে। গা বমি বমি ভাব আছে। জ্বর জ্বর লাগছে। ওষুধ খেয়েছি।”
বড় আশঙ্কার কথা জানালেন মমতা
বড় আশঙ্কার কথা জানালেন মমতা
advertisement

মুখ্যমন্ত্রীর সংযোজন, ”২০০ কিমি বেগে গাড়ি চলে এসেছিল। আমার চালক ব্রেক কষেছে বলেই বেঁচেছি। মাথায় কেটে গেছে, একটু রক্ত বেরিয়েছিল।” সরাসরি নাশকতার প্রসঙ্গে তিনি বলেন, ”এর আগেও বিএসএফের পোশাক পরে আমার বাড়িতে গিয়েছিল। অনেকেই মিস ইউজ করে। পুলিশ তদন্ত করে দেখবে। আইন নিজের পথেই এগোবে।”

advertisement

আরও পড়ুন: আচমকা ব্রেক কষল কনভয়ের গাড়ি! কপালে সামান্য চোট পেলেন মুখ্যমন্ত্রী

এদিন বর্ধমান থেকে ফেরার সময় জিটি রোডে ওঠার মুখে মুখ্যমন্ত্রীর গাড়ির চালক জোরে ব্রেক কষেন। গাড়ির চালকের পাশের আসনেই বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে কপালে সামান্য আঘাত পান মুখ্যমন্ত্রী। যদিও সেই আঘাত বড়সড় নয় বলেই সূত্রের খবর মিলেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী রাজভবন থেকে বেরিয়ে যা বললেন, তা রীতিমতো আশঙ্কার।

advertisement

আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের পরই বাংলা নিয়ে বড় প্ল্যান অমিত শাহের! ২৯ তারিখ নিয়ে বিরাট শোরগোল

সেরা ভিডিও

আরও দেখুন
মথুরাপুরে শুরু ঐতিহ্যবাহী অন্ধমুনির পুজো, লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়
আরও দেখুন

এদিন রাজ্যপালের সঙ্গে বৈঠকের বিষয়ে মমতা বলেন, ”সুপ্রিম কোর্টের ভারডিক্ট অনুযায়ী আমার সঙ্গে রাজ্যপালের ভালোভাবে আলোচনা হয়েছে। সৌজন্যমূলক ভাবে সব আলোচনা হয়েছে। ২৬ তারিখে আবারও আসব। দেখা হবে।”

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Accident: 'আজ প্রায় মরেই যেতাম'! বিরাট আশঙ্কার কথা শোনালেন মমতা! নাশকতার চেষ্টা নিয়ে যা বললেন...
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল