TRENDING:

Kolkata Metro New Rules: মদ-মাংস-হাতুড়ি-চারাগাছ... ব্যাগে এমন প্রায় ৩০ জিনিস নিয়ে মেট্রো রেলে ওঠা যাবে না! ধরা পড়লে বড় 'শাস্তি', নিষেধাজ্ঞা জারি রেলের

Last Updated:
Kolkata Metro New Rules: শাবল-হাতুড়ি থেকে মদ-মাংস, কলকাতা মেট্রোয় নিষেধের নয়া তালিকা। না জেনে ব্যাগে নিয়ে উঠলে বড় ক্ষতিপূরণ দিতে হবে। জানুন জরুরি খবর...
advertisement
1/10
মদ-মাংস-হাতুড়ি-চারাগাছ... ব্যাগে এমন প্রায় ৩০ জিনিস নিয়ে মেট্রো রেলে ওঠা যাবে না! ধরা পড়লে বড় 'শাস্তি', নিষেধাজ্ঞা জারি রেলের
কলকাতা মেট্রো দিন দিন সম্প্রসারিত হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ পাতালপথে যাতায়াত করেন। ফলে যাত্রী নিরাপত্তাতেও জোর দিচ্ছে ভারতীয় রেল।
advertisement
2/10
কিন্তু এই বাড়তি ভিড়ের মধ্যেই স্পষ্ট হচ্ছে এক সমস্যা-- অনেক যাত্রী এখনও জানেন না, মেট্রোয় ঠিক কী কী জিনিস বহন করা যায় আর কোনগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। আর সেই অজ্ঞতাই বারবার তৈরি করছে ঝামেলার পরিস্থিতি।
advertisement
3/10
অনেক যাত্রীর ব্যাগেও থাকছে এমন সব জিনিস, যা মেট্রোয় বহন করা বেআইনি।তাদের জন্য এবার একাধিক মেট্রো স্টেশনে মেট্রোয় বহন করা যাবে না এমন জিনিসের তালিকা টাঙিয়ে দিল কর্তৃপক্ষ।
advertisement
4/10
কলকাতা মেট্রোর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বেশ কিছু বস্তু ব্যাগে বা অন্য কোনও উপায়ে মেট্রোয় নিয়ে উঠলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে যাত্রীদের।
advertisement
5/10
কী কী রয়েছে সেই তালিকায়?
advertisement
6/10
মেট্রোর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানাচ্ছেন, অনেকে রয়েছেন, যাঁরা রাজমিস্ত্রির কাজ করেন, তাঁদের ব্যাগে ছেনি, হাতুড়ি, শাবল, কড়াই, অনেকসময় থাকে। আটকে যাওয়ার ভয়ে সেই ব্যাগ তাঁরা স্ক্যানারে ঢোকাতে চান না। আর তা নিয়েই বাধে বিতণ্ডা।
advertisement
7/10
এই ঝক্কি এড়াতেই তাই কোন কোন জিনিসের প্রবেশ মেট্রোয় নিষেধ তার তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। অনেকে জানেন না চারাগাছ নিয়েও মেট্রোয় প্রবেশ করা যায় না। এমনকী কাঁচা মাংস, মাছ, মদ বহু এই গুলো মেট্রোয় নিয়ে ওঠা যায় না।
advertisement
8/10
মেট্রোর তরফে জানানো হয়েছে, ধারালো বস্তুর মধ্যে তরবারি, মাংস কাটার বড় ছুরি, চার সেন্টিমিটারের বেশি দীর্ঘ ব্লেডযুক্ত ছুরি এবং কাঁচি নিয়ে মেট্রোয় ওঠা বেআইনি।
advertisement
9/10
বিস্ফোরক পদার্থের মধ্যে ডিনামাইট, গান পাউডার, আতশবাজি, হ্যান্ড গ্রেনেড, প্লাস্টিক বিস্ফোরক। এছাড়া সরঞ্জামের মধ্যে রয়েছে বড় ও ছোট কুঠার, শাবল, হাতুড়ি, কাটারি, করাত, স্ক্রু-ড্রাইভার।
advertisement
10/10
দাহ্যবস্তুর মধ্যে পেট্রোলিয়াম, মদ, সকল ধরনের স্পিরিট, অন্যান্য দাহ্য তরল, বড় ব্যাটারি-সহ আরও বেশ কিছু জিনিস রয়েছে, যা নিয়ে মেট্রোয় ওঠা শাস্তিযোগ্য অপরাধ।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata Metro New Rules: মদ-মাংস-হাতুড়ি-চারাগাছ... ব্যাগে এমন প্রায় ৩০ জিনিস নিয়ে মেট্রো রেলে ওঠা যাবে না! ধরা পড়লে বড় 'শাস্তি', নিষেধাজ্ঞা জারি রেলের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল