TRENDING:

Fire in Kolkata: রাতের কলকাতায় ফের ভয়াবহ আগুন, আশ্রয়হীন বিয়াল্লিশটি পরিবার!

Last Updated:

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, জোড়াবাগানের পাঁপড় গলি এলাকার একতলা টিন চাল দেওয়া বাড়িটিতে বিয়াল্লিশটি পরিবার বাস করত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উত্তর কলকাতার জোড়াবাগানের (Jorabagan Fire) একটি বাড়িতে ভয়াবহ আগুন৷ শুক্রবার রাত দশটার কিছু পরে আগুন লাগে বাড়িটিতে৷ দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে দু' ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা এক যুবক আহত হন৷
আগুনে ভষ্মীভূত হয় গোটা বাড়িটি৷
আগুনে ভষ্মীভূত হয় গোটা বাড়িটি৷
advertisement

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, জোড়াবাগানের পাঁপড় গলি এলাকার একতলা টিন চাল দেওয়া বাড়িটিতে বিয়াল্লিশটি পরিবার বাস করত৷ বিধ্বংসী আগুনে গোটা বাড়িটিই পুড়ে যায়৷ ফলে কার্যত আশ্রয়হীন হয়ে পড়ল বিয়াল্লিশটি পরিবার৷

আরও পড়ুন: রাস্তা দিয়ে এ কী ছুটছে! পিংলায় একটি লরিকে কেন্দ্র করে যা ঘটল, চক্ষু চড়কগাছ সকলের

advertisement

শুক্রবার রাত দশটা নাগাদ একটি বিয়েবাড়ির শোভাযাত্রা যাচ্ছিল রাস্তা দিয়ে৷ ওই শোভাযাত্রায় যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন প্রথম বাড়িটি থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেন৷ এর পরই খবর দেওয়া হয় দমকলে৷

আরও পড়ুন: পুরসভার নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কলকাতায় চলছে এই অবৈধ ব্যবসা

প্রাথমিক ভাবে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়৷ কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ইঞ্জিনের সংখ্যা বাড়তে থাকে৷ শেষ পর্যন্ত দমকলের আটটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ যদিও কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়৷

advertisement

প্রায় গোটা বাড়িটিকেই আগুন গ্রাস করায়৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদেরও কাজ করতে অসুবিধা হয়৷ ক্ষয়ক্ষতির পরিমাণও স্পষ্ট নয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

Arpan Mondal

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fire in Kolkata: রাতের কলকাতায় ফের ভয়াবহ আগুন, আশ্রয়হীন বিয়াল্লিশটি পরিবার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল