ফেসবুক পেজটির নাম কাহন সেনগুপ্ত৷ সেখানে ঘনঘন পোস্ট করা হয় ছোট্ট মেয়েটির ভিডিও৷ ভারী মিষ্টি মেয়ে সে৷ ফেসবুকের নামটি থেকে আন্দাজ করে নেওয়া যায় তার নামই কাহন৷ সেই কাহনের কাহিনি এখন ভাইরাল৷ টেবিলে রাখা এক থালা বিরিয়ানি দেখে জিভে জল এল তার৷ সঙ্গে সঙ্গে নবাবি খাবার খেতে চেয়ে বায়না শুরু হল তার৷ মায়ের কাছে চেয়ে নিল চামচ৷ তবে বিরিয়ানি তো তার খাবার নয়৷ কাহনের মতো ছোট বয়সে তো এত মশালাদার খাবার খাওয়া উচিৎ নয়৷ কিন্তু কে শোনে কার কথা৷ এত সুস্বাদু খাবার দেখে কি কোনওভাবে নিজেকে নিয়ন্ত্রণ রাখা যায়? ছোট কাহনও ঠিক তেমন করল৷ এক গাল বিরিয়ানি খেয়ে নিল সে৷ তাতেই মন ভরে গেল৷
advertisement
লম্বা-সরু চাল, তাতে তুলতুলে নরম মাংস এবং এক টুকরো আলু৷ বিরিয়ানি৷ ঠিক বাঙালি খাবার নয়, নবাবি খানা৷ কিন্তু ভীষণভাবে আপান করে নিয়েছে বাঙালিরা৷ আর বিরিয়ানিতে আলুর যোগে এটা বাঙালি আপন করে নিয়েছে৷ সেই বিরিয়ানির প্রতি এমন ভালবাসা তো স্বাভাবিক৷
