TRENDING:

Salt Lake Murder : সল্টলেকে নৃশংস খুন, উদ্ধার এলআইসি এজেন্টের ক্ষতবিক্ষত দেহ

Last Updated:

Salt Lake Murder : সন্ধ্যার সল্টলেকে (Salt Lake) গলা কেটে হত্যা করা হল এলআইসি এজেন্টকে (LIC Agent Murder)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : সন্ধ্যার সল্টলেকে (Salt Lake) গলা কেটে হত্যা করা হল এলআইসি এজেন্টকে (LIC Agent Murder)। মৃতের নাম নির্মল মজুমদার। পুলিশ সূত্রে খবর সল্টলেকের মহিষবাথান এলাকার বাসিন্দা আনুমানিক ৫৫ বছর বয়সি নির্মল মজুমদার পেশায় এলআইসি এজেন্ট।
advertisement

আরও পড়ুন : সাবধান না হলেই বিপদ ! করোনাকালে এ ভাবেই অনলাইনে চলছে প্রতারণা

পুলিশ সূত্রে খবর,  সোমবার সন্ধ্যায় মহিষবাথান এলাকার মাঝের পাড়ায় এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর যায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। পুলিশ এসে ব্যক্তিকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতের গলায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন এবং শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন : বউকে না ফেরানোয় শাশুড়ির মাথায় মুগুরের আঘাত জামাইয়ের !

আরও পড়ুন : নিরাপত্তারক্ষী-সিসিটিভি, শেক্সপীয়র সরণির খুনির কাছে ম্লান হয়ে গেল যাবতীয় আয়োজন!

সেরা ভিডিও

আরও দেখুন
SIR তালিকা থেকে বাদ প্রায় ৯০ লক্ষ! নাম তুলতে কীভাবে ট্রাইবুনালে আবেদন করবেন? ধাপে ধাপে পদ্ধতি জানুন
আরও দেখুন

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, মহিষবাথানের মাঝের পাড়ায় ভাড়াবাড়িতে থাকতেন এই ব্যক্তি। পুরনো কোনও শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। কে বা কারা এই হত্যা করেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্যে মঙ্গলবার আর জি কর হাসপাতালে পাঠানো হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Salt Lake Murder : সল্টলেকে নৃশংস খুন, উদ্ধার এলআইসি এজেন্টের ক্ষতবিক্ষত দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল