TRENDING:

CPIM Bengal Assembly Elections 2026: আলিপুরে জমজমাট মনোনয়ন, বামফ্রন্ট প্রার্থীদের উপস্থিতি নজরকাড়া

Last Updated:

CPIM Assembly 2026: দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ১১টি কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীরা আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন। আফরিন বেগম, সৃজীব বিশ্বাস ও মানস ঘোষ-সহ একাধিক প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনের আগে দক্ষিণে বাম শিবিরের তৎপরতা স্পষ্ট হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার মোট ১১টি কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীরা সোমবার মনোনয়ন জমা দিচ্ছেন। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে একাধিক প্রার্থী উপস্থিত হয়ে মনোনয়ন পেশ করেন।
আলিপুরে বামফ্রন্ট প্রার্থীদের ঢল
আলিপুরে বামফ্রন্ট প্রার্থীদের ঢল
advertisement

এই দিন কলকাতা বন্দর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৈয়দ আহমেদ খানকে বাদ দিয়ে বালিগঞ্জের আফরিন বেগম, ভবানীপুরের সৃজীব বিশ্বাস এবং রাসবিহারীর সিপিআইএম (লিবারেশন)-এর মানস ঘোষ মনোনয়ন জমা দিতে আসেন।

আরও পড়ুনঃ মেয়ের পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে মারধরের জেরে মায়ের মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত  হাবড়া

advertisement

বামফ্রন্ট সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার গুরুত্বপূর্ণ আসনগুলিতে সংগঠনের উপস্থিতি জোরদার করতে এই মনোনয়ন প্রক্রিয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে প্রার্থীদের মনোনয়ন জমা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশলাই বক্সের 'আগুনেই' এবার ভোটে বাজিমাত করবে তৃণমূল! নতুন স্ট্র্যাটেজিতে শোরগোল পড়ল বাংলায়
আরও দেখুন

মনোনয়নের শেষ দিনে অন্যান্য রাজনৈতিক দলগুলির পাশাপাশি বামফ্রন্টের প্রার্থীদের উপস্থিতি নজর কেড়েছে। আগামী নির্বাচনে এই কেন্দ্রগুলিতে লড়াই কতটা তীব্র হবে, তা এখনই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক মহলে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM Bengal Assembly Elections 2026: আলিপুরে জমজমাট মনোনয়ন, বামফ্রন্ট প্রার্থীদের উপস্থিতি নজরকাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল