পুলিস কমিশনারের অপসারণের দাবীতে সোমবার লালবাজার অভিযান করে সিপিআইএম। অপসারণের দাবী-সহ পোস্টার হাতে আন্দোলন করে বামেরা। বিক্ষোভ চলে লালবাজারের সামনেই।গ্রেফতার করা হয়েছে, বাম নেত্রী পৃথা তা, রাজিন্দর প্রসাদ, অর্জুন রায়, সৌম্যজিত রজক, সাগ্নিক সেনগুপ্ত-সহ ১৪ জন কমরেডকে।
advertisement
সূত্রের খবর অনুযায়ী, বামেদের পক্ষ থেকে যে ১৪ জন পুলিশ কমিশনারের অপসারণের দাবি জানাতে লালবাজার গিয়েছিলেন তাদেরকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, বামেদের মূল মিছিল হয়েছে বেন্টিঙ্ক স্ট্রিটে। সেখানে মিছিল আটকাতে ৯ ফুট উঁচু ব্যারিকেড তৈরি করে পুলিশ। লোহার ব্যারিকেডের মাথায় চেপে চলে প্রতিবাদ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 09, 2024 5:37 PM IST
