সারভারের সমস্যা সেই কারণে রাত ১২ টা থেকে বুকিং করার কথা বলা হয়েছে। একবেলা চিড়ে মুড়ি খেয়ে দিন চলছে। কেউ কেউ বলছেন রুটি করা যাচ্ছে না। একবেলা ভাত রান্না করেই খেতে হচ্ছে দু-বেলা।
advertisement
প্রতি মুহূর্তে গ্যাসের সঙ্কট দেখা দিচ্ছে৷ এবার গ্যাসের সঙ্কট আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রোগীদের জন্য যে কিচেন, সেখানে এখনও কোনও সমস্যা নেই। তবে তবে স্টুডেন্ট হোস্টেল, নার্সিং হোস্টেল স্টুডেন্টস ক্যান্টিন সেখানে সমস্যা কিছুটা রয়েছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত গ্যাস থাকলেও সেটা এমন নয় যে খুব বেশি। তবে তা নিয়ে বেশি নিশ্চিন্ত হওয়ার কারণ নেই। আগামী এক দু-দিন কোনও সমস্যা না থাকলেও আকাল চলতে থাকলে খুবই সমস্যার মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে হোস্টেলের সুপার দের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে সমস্যার কথা জানানো হয়েছে।
ইতিমধ্যেই গ্যাস শেষ হয়ে যাওয়ায় সমস্যার মুখে পড়েছে বিভিন্ন স্কুল। একাধিক প্রাথমিক বিদ্যালয়ে শেষ হয়ে গিয়েছে রান্নার গ্যাস। ফলে মিড ডে মিল রান্না করতে গিয়েও সমস্যায় পড়ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে উনুন জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। মিড ডে মিল যাতে বন্ধ না থাকে সেই কারণে উনুন চালিয়ে রান্না করা হচ্ছে।
গ্যাসের সমস্যায় জেরবার শ্রাদ্ধবাসর। উত্তর কলকাতার মানিকতলা রাজা দীনেন্দ্র স্ট্রিটের পাল পরিবারে শ্রাদ্ধ বাসরের ব্যবস্থাপনায় কালঘাম ছুটল গৃহকর্তাদের। কমার্শিয়াল গ্যাস না পাওয়ায় দ্বিগুনেরও বেশি দাম দিয়ে ডোমেস্টিক গ্যাস কিনে শ্রাদ্ধ বাসরে আত্মীয় পরিবার পরিজনদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলেন তাঁরা।
