TRENDING:

Paikpara Blast: পাইকপাড়ায় সাত সকালে হঠাৎ বিস্ফোরণ! বন্ধ ক্লাবঘরের পাশে ছড়িয়ে তাজা বোমা, উড়ল টিনের চাল

Last Updated:

ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাজা বোমা৷ এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, টিনের চাল উড়ে গিয়ে পড়েছে পাশের চারতলা বাড়িতে৷ ভেঙে গিয়েছে পাশের বাড়ির জানলার কাচ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সাত সকালে বন্ধ ক্লাবঘরের মধ্যে হঠাৎ বিস্ফোরণ! পাইকপাড়ার ঘটনাস্থলে পৌঁছল কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড৷ কোথা থেকে কীভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, পাশের বাড়িতে উড়ে গিয়ে পড়েছে টিনের চাল৷ শনিবার সকালে পাইকপাড়া ১/২c গাঙ্গুলি পাড়া লেনের একটি ক্লাবের বন্ধ ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১টি ইঞ্জিন।
পাইকপাড়ায় বিস্ফোরণ৷
পাইকপাড়ায় বিস্ফোরণ৷
advertisement

পাইকপাড়ার গাঙ্গুলি বাগানে এক পরিত্যক্ত ক্লাবে আজ, শনিবার সকাল ছটা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, শনিবার সকালে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। সিসিটিভি ফুটেজেও উঠে আসে বিস্ফোরণের দৃশ্য৷ ভোটের আগে কলকাতায় এই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা পাইকপাড়া এলাকাজুড়ে। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের বাড়ির জানালার কাজ ভেঙে যায়৷ টিনের ছাউনি উড়ে গিয়ে পড়ে চারতলা একটি বাড়ির ছাদে।

advertisement

আরও পড়ুন: যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের ‘ক’টা বাংলাদেশি? ক’টা রোহিঙ্গা?,’ তালিকা প্রকাশ করার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন: পাইকপাড়ায় সাত সকালে হঠাৎ বিস্ফোরণ! বন্ধ ঘর থেকে পর পর শব্দ, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

এদিনের ঘটনার জেরে কার্যত আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের দাবি, দুষ্কৃতীদের দৌরাত্ম্য নজরে রাখতে এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এবং পুলিশের নজরদারির দাবি করেছেন। কে বা কারা এই বিস্ফোরক মজুদ করল ওই পরিত্য়ক্ত ক্লাবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। আর কোনও বোমা এলাকায় রয়েছে কি না, তা নিশ্চিত করতে স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Paikpara Blast: পাইকপাড়ায় সাত সকালে হঠাৎ বিস্ফোরণ! বন্ধ ক্লাবঘরের পাশে ছড়িয়ে তাজা বোমা, উড়ল টিনের চাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল