গতবছর জানুয়ারি মাসে প্রায় একইরকম ঘটনা ঘটেছিল দক্ষিণ কলকাতার হাজরা রোডে। পর পর উপড়ে পড়ে গাছ! প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে আচমকাই একের পর এক গাছ ভেঙে পড়ে। রাস্তা দিয়ে সে সময় দু’টি গাড়ি যাচ্ছিল বলে খবর। আচমকা গাছ পড়ার কারণে গাড়ি দু’টি দুমড়ে মুচড়ে যায়, ভেঙে গুঁড়িয়ে যায় গাড়ির কাচও। গাড়ি দু’টিতে মোট ৫ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালীঘাট থানার পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা। গাড়ি থেকে যাত্রীদের নিরাপদে বাইরে বার করে আনা হয়।
advertisement
আরও পড়ুন:ফোর্ট উইলিয়ামের সামনে ওভারটেক-এর জেরে দুর্ঘটনা, বাসের নীচে ঢুকে গেল স্কুটি, গুরুতর জখম ১
আরও পড়ুন:রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে মর্মান্তিক ঘটনা, মেট্রোর সামনে ঝাঁপ যাত্রীর; পরিষেবা ব্যাহত
অন্যদিকে, রবিবার সকালে ফোর্ট উইলিয়ামের সামনে ওভারটেক-এর জেরে দুর্ঘটনা ঘটে। বাসের নীচে ঢুকে যায় স্কুটি, গুরুতর জখম ১। ধর্মতলাগামী একটি বাস ধাক্কা মারে স্কুটারে, বাসের নীচে ঢুকে যায় স্কুটারটি। আহত স্কুটারে থাকা ১ জন। জানা যায়, রেড রোডের ফোর্ট উইলিয়ামের সামনে বাটানগর-ধর্মতলা রুটের একটি বাস ধাক্কা মারে এক স্কুটি চালককে। স্কুটিতে দু’জন ছিলেন। দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাসটিকে স্কুটি ওভারটেক করতে গিয়েই বাসের চাকার নীচে ঢুকে যায় স্কুটি।
