TRENDING:

Kolkata News: কলকাতায় ফের খুনের ঘটনা! ধারালো অস্ত্র দিয়ে কোপ শরীর জুড়ে

Last Updated:

ফের কুপিয়ে খুনের অভিযোগ কলকাতায়। এবার কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদা বাজার এলাকায় কাছে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের কুপিয়ে খুনের অভিযোগ কলকাতায়। এবার কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদা বাজার এলাকায় কাছে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতের বয়স ৫৭ বছর। দেহে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গিয়েছে। দেহ উদ্ধার করে সিএনএমসিতে পাঠিয়েছে পুলিশ।
advertisement

পারিবারিক কোনও বচসার জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদেহের পেটের কাছে একটা কোপানোর  চিহ্ন পাওয়া গিয়েছে। ভোর ৪:১০ নাগাদ এই ঘটনা ঘটে বলে খবর পুলিশ সূত্রে খবর। যিনি খুন হয়েছেন, তিনি অন্যের জমিতে ভাগে চাষ করতেন, তাছাড়া গরু প্রতিপালন করে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের পক্ষ থেকে সন্দেহ মূলত মৃতের ভাগ্নির স্বামীর দিকেই।

advertisement

আরও পড়ুন: বেহালায় বিরাট চুরি! ২০ লক্ষ টাকার গয়না লোপাট, অর্ধেক আপেল খেয়ে টেবিলেই রেখে গেল চোর

আরও পড়ুন: কনকনে শীতেও পাবেন এঁচোড়! এই পিং কাঁঠালের কী জানেন

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

পরিবার সূত্রে দাবি, মৃতের ভাগ্নির উপর তাঁর বর অত্যাচার করতো বলেই তাঁকে নিজেদের বাড়িতেই এনে রেখেছিলেন মামা। কিন্তু  তাঁদের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে ভাগ্নিকে মারধর করতো ভাগ্নি জামাই। সেই নিয়েই দীর্ঘদিনের একটা পারিবারিক সমস্যা ছিল তাঁদের মধ্যে। সেই আক্রোশ থেকেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুরো ঘটনার তদন্ত চলছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: কলকাতায় ফের খুনের ঘটনা! ধারালো অস্ত্র দিয়ে কোপ শরীর জুড়ে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল