অন্যদিকে, গতকাল, বুধবার কলকাতায় কয়লা পাচারকাণ্ডের তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বালিগঞ্জের একটি বেসরকারি সংস্থার দফতরে সারা রাত তল্লাশি চালিয়ে প্রচুর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ইডি-র আধিকারিক সূত্রে খবর, ১ কোটি ৪০ লক্ষ নগদ টাকা পাওয়া গিয়েছে ওই দফতর থেকে। সঙ্গে উদ্ধার করা হয়েছে কিছু ডিজিটাল তথ্যও।
advertisement
তদন্তের সূত্রেই কয়লা পাচারকাণ্ডের এই বেসরকারি সংস্থার নাম সামনে আসে। ইডি জানতে পারে, এই বেসরকারি সংস্থাটির মাধ্যমে কয়লা পাচারকাণ্ডের টাকা বিনিয়োগ করা হত। এ ভাবে কালো টাকা সাদা করা হত বলে সন্দেহ তদন্তকারীদের। বালিগঞ্জের টাকার সঙ্গে কি গড়িয়াহাটের যোগসূত্র রয়েছে? তদন্তে ইডি।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 09, 2023 7:20 PM IST
