TRENDING:

Metro: রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে মর্মান্তিক ঘটনা, মেট্রোর সামনে ঝাঁপ যাত্রীর; পরিষেবা ব্যাহত

Last Updated:

Metro: রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে শুক্রবার সকাল ১০টা ৪৫ নাগাদ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ, এক যাত্রী আচমকাই আপ মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার জেরে স্টেশনে সাময়িক আতঙ্ক ছড়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেট্রো
মেট্রো
advertisement

আরও পড়ুনঃ মানসিক যন্ত্রণা এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ শহরের প্রধান মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে আবির্ভূত হচ্ছে, জানাচ্ছেন বিশেষজ্ঞ

দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মেট্রো কর্তৃপক্ষ ও নিরাপত্তারক্ষীরা। আহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত এখনও স্পষ্ট নয়। এই ঘটনার প্রভাব পড়ে মেট্রো পরিষেবায়।  পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। বর্তমানে পরিষেবা স্বাভাবিক হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো লাইনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন ওই যাত্রী। চালক দ্রুত মেট্রো থামিয়ে দেন। মেট্রো লাইনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। মেট্রোর এক যাত্রী বলেন, ‘মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটছে। বিশেষত ব্লু লাইনে এই ধরনের ঘটনা ঘটছে। আমাদের যাতায়াতের খুব অসুবিধা হয়।’ আরেক যাত্রীর কথায়, ‘প্রথমে আমরা বুঝতে পারিনি কী হয়েছে? অনেকক্ষণ পরে ঘোষণা করা হয় এক যাত্রী আত্মহত্যা করার চেষ্টা করেন।’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Metro: রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে মর্মান্তিক ঘটনা, মেট্রোর সামনে ঝাঁপ যাত্রীর; পরিষেবা ব্যাহত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল