TRENDING:

Kolkata Fire: ফের অগ্নিকাণ্ড কলকাতায়, দাউদাউ আগুন আরবানা কমপ্লেক্সের ৪ নম্বর টাওয়ারে, ঘটনাস্থলে দমকলের ২ ইঞ্জিন

Last Updated:

দাউ দাউ করে আগুন জ্বলে উঠল কলকাতার অভিজাত কমপ্লেক্স আরবানায়। দমকলের ২ ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের কলকাতায় আগুন! ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার অভিজাত আবাসন ‘আরবানা কমপ্লেক্স’-এ ! ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২ টি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ।  জানা যায়, আবাসনের 8 নম্বর টাওয়ারের ৫ তলায় আগুন লাগে। প্রাথমিকভাবে আবাসনের অগ্নি নির্বাপক ব্যবস্থা কাজ করে। পরবর্তীতে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়
কলকাতার আরবানা কমপ্লেক্সে আগুন
কলকাতার আরবানা কমপ্লেক্সে আগুন
advertisement

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

২৬ জানুয়ারি আরবানা কমপ্লেক্সের পিছনে, আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। আগুনে ঝলসে মৃত্যু হয় ৩০-এরও বেশি কর্মীর। সেই ঘটনার পর থানায় মোট ২৭ জনের নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে অধিকাংশই পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা। এছাড়া পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দারাও রয়েছেন।  নাজিরাবাদের সেই ঘটনার ক্ষত এখনও দগদগে। তার মধ্যেই ফের অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাজনীতি নয়, এ গান বন্ধুত্বের! মেমারির প্রার্থীর জন্য প্রচারের গানে কণ্ঠ দিলেন কেশব দে, ভাইরাল
আরও দেখুন

গত বছরও দুর্ঘটনার সাক্ষী থাকে আরবানা কমপ্লেক্স। আবাসনের ১৯ তলা থেকে পড়ে মৃত্যু হয় এক মহিলার। জানা যায়, ভোর সাড়ে ৫টা নাগাদ আরবানা কমপ্লেক্সের টাওয়ার ৪-এর ১৯ তলা থেকে পড়ে মহিলার মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর মৃতার নাম সঞ্চিতা আগরওয়াল (৪৪), স্বামীর নাম রাকেশ আগরওয়াল। ভোর সাড়ে ৫টা নাগাদ ওই মহিলার নিথর দেহ উদ্ধার হয় টাওয়ারের পাশ থেকে। ডান হাঁটুতে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পুলিশ দেহ উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতা সঞ্চিতা আগরওয়াল কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Fire: ফের অগ্নিকাণ্ড কলকাতায়, দাউদাউ আগুন আরবানা কমপ্লেক্সের ৪ নম্বর টাওয়ারে, ঘটনাস্থলে দমকলের ২ ইঞ্জিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল