কলকাতা: কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার এক বাংলাদেশী। নিজেকে ভারতীয় পরিচয় দিয়ে জার্মানি যাওয়ার সময় কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাকে।
ইমিগ্রেশন চেকিংয়ের সময় জানা যায়, ওই ব্যক্তির ভারতীয় পাসপোর্ট থাকলেও আগে তার বাংলাদেশী পাসপোর্ট ছিল। দুই পাসপোর্টে আলাদা আলাদা নাম ব্যবহার।
advertisement
আরও পড়ুন: এসএসসি মামলায় বিরাট মোড় সুপ্রিম কোর্টে! ছাড় নয় কোনও, আবেদন খারিজ করল আদালত! এবার কী হবে?
সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করলে কোনও সদুত্তর না দিতে পারায় তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট NSCBI থানার পুলিশ। শুক্রবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 08, 2025 4:00 PM IST
