TRENDING:

Kabir Suman on Mamata Banerjee: 'বাংলাকে নিয়ে বিধানচন্দ্র রায়ের স্বপ্ন সত্যি করেছেন মমতা!' ধরনা মঞ্চ হাজির হয়ে বললেন কবীর সুমন

Last Updated:

বিধানচন্দ্র রায় বাংলাকে নিয়ে যা স্বপ্ন দেখেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাস্তবায়ন করেছেন। শুক্রবার এসআইআরের বিরুদ্ধে ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমন ভাষাতেই তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন কবীর সুমন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  বিধানচন্দ্র রায় বাংলাকে নিয়ে যা স্বপ্ন দেখেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাস্তবায়ন করেছেন। শুক্রবার এসআইআরের বিরুদ্ধে ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমন ভাষাতেই তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন কবীর সুমন।
মমতাকে নিয়ে কী বললেন কবীর সুমন?
মমতাকে নিয়ে কী বললেন কবীর সুমন?
advertisement

এইদিনের মঞ্চ থেকে তিনি বলেন, “আমি মনেপ্রাণে তৃণমূল একেবারেই নই। আমার একাধিক অভিযোগ আছে।” কিন্তু, এরপরেই প্রশাসনিক সাফল্যের দরাজ সার্টিফিকেট দেন সুমন।

তাঁর মতে, বিধানচন্দ্র রায়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ই এত দীর্ঘ সময় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে গিয়েছেন। উদাহরণ হিসেবে কলকাতার ভোলবদলের কথা টেনে তিনি বলেন, “একবার কলকাতার রাস্তাঘাট দেখুন। আগে কী ছিল?”

advertisement

ভোটের মুখে ‘বিচারাধীন’ ভোটার তালিকা নিয়ে কমিশনের বিরুদ্ধে যে লড়াই তৃণমূল শুরু করেছে, তাতে সমর্থন জানান সুমন। তাঁর সাফ কথা, ভোটদান নাগরিকের মৌলিক অধিকার এবং সেই অধিকার কেউ কেড়ে নিতে পারে না।

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

এ দিন বক্তৃতার শেষে গান ধরেন শিল্পী—‘আজি বাংলাদেশের হৃদয় হতে’। পরে মুখ্যমন্ত্রীর অনুরোধে তাঁর গলায় শোনা যায় ‘পথে আবার নামো সাথী’।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kabir Suman on Mamata Banerjee: 'বাংলাকে নিয়ে বিধানচন্দ্র রায়ের স্বপ্ন সত্যি করেছেন মমতা!' ধরনা মঞ্চ হাজির হয়ে বললেন কবীর সুমন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল