সূত্রের খবর অনুযায়ী, তমলুকের বাসিন্দা ওই ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষে পাঠরত ছিলেন। গতকাল পরীক্ষা ছিল। পরীক্ষার পরই বাড়ি যাওয়ার কথা ছিল।
কিন্তু বাড়ি যায়নি। আজ, বৃহস্পতিবার সকালে মেস থেকে উদ্ধার হয় ছাত্রের মৃতদেহ। প্রসঙ্গত, রাতে বিশ্ববিদ্যালয় এবং হোস্টেলের দু জায়গাতেই ভেতরে প্রবেশে নিষেধ।
advertisement
প্রসঙ্গত, গত বছর যাদবপুরের ছাত্রের মৃত্যু ঘিরে তোলপাড় হয় গোটা বাংলা। সম্পূর্ণ নগ্ন অবস্থায় উদ্ধার হয় ছাত্রের মৃতদেহ। হোস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের পড়ুয়ার।
advertisement
ঘটনায় উঠে আসে র্যাগিংয়ের অভিযোগ। বেশ কয়েকজন পড়ুয়াকে গ্রেফতার করা হয় ওই ঘটনায়। বর্তমান পড়ুয়ার মৃত্যুতে ফের উঠে তাজা ১ বছর আগের সেই স্মৃতি।
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2024 11:01 PM IST
