TRENDING:

Iran-Israel War: ‘জোড়া প্রভাব পড়বে, তেলের দাম বাড়ছে...’! ইরান-ইজরায়েলের যুদ্ধের প্রভাব কীভাবে পড়বে ভারতের অর্থনীতিতে? জানালেন বিশেষজ্ঞ শৈবাল বিশ্বাস

Last Updated:

Iran-Israel War: ইরান-ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পরোক্ষভাবে পড়বে ভারতেও৷ এমনটাই জানালেন অর্থনৈতিক বিশেষজ্ঞ শৈবাল বিশ্বাস৷ কোন কোন ক্ষেত্রে, কীভাবে প্রভাব পড়বে, বিশদে জানালেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইরান-ইজরায়েলের যুদ্ধে সরাসরি কোনওভাবেই জড়িয়ে ভারত৷ তবে মধ্যপ্রাচ্যের এই আশঙ্কাজনক পরিস্থিতির প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে৷ এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷ তেলের দাম বাড়তে শুরু করেছে চড়চড়িয়ে৷ অর্থনৈতিক বিশেষজ্ঞ শৈবাল বিশ্বাস বিশদে জানালে কীভাবে ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলবে ইরান-ইজরায়েল পরিস্থিতি৷
 ‘জোড়া প্রভাব পড়বে, তেলের দাম বাড়ছে...’! ইরান-ইজরায়েলের যুদ্ধের প্রভাব কীভাবে পড়বে ভারতের অর্থনীতিতে? জানালেন বিশেষজ্ঞ শৈবাল বিশ্বাস
‘জোড়া প্রভাব পড়বে, তেলের দাম বাড়ছে...’! ইরান-ইজরায়েলের যুদ্ধের প্রভাব কীভাবে পড়বে ভারতের অর্থনীতিতে? জানালেন বিশেষজ্ঞ শৈবাল বিশ্বাস
advertisement

তিনি বলেন, ‘‘তেলের দাম বাড়তে শুরু হয়েছে, এবং এই কনফ্লিক্ট বাড়লে তেলের দাম ঊর্ধ্বমুখী থাকবে। মুদ্রাস্ফীতি শুরু হয়ে যাবে। লজিস্টিক প্রবলেম, নো ফ্লাই জোন, জল আকাশপথে ব্যবসাতে সমস্যা। প্রচুর ভারতীয় রয়েছে মধ্যপ্রাচ্যে, যুদ্ধের প্রভাব যদি চলে, তাদের ফিরিয়ে আনা হলে কীভাবে ডিল করবে সরকার, সেটাও দেখতে হবে। বাজার স্থায়িত্ব পাচ্ছে না। আজ ইতিমধ্যেই শেয়ার মার্কেটে পতন হয়েছে। রাশিয়ার তেল কেনা কমেছে, মধ্যপ্রাচ্যের তেল কতটা পাওয়া যাবে জানা নেই, ডবল ইমপ্যাক্ট পড়বে। কবে ভেনেজুয়েলার তেল আসবে জানা নেই।  আমরা তেল বাইরের বাজার থেকেই কিনি, তাই ভারতে প্রভাব পড়বেই।’’

advertisement

আরও পড়ুন: স্বাস্থ্য প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! ২ লক্ষ টাকা বাড়ল ক্যাশলেস চিকিৎসার সীমা, কারা পাবেন এই সুবিধা? জেনে নিন

প্রসঙ্গত, ইজরায়েল-আমেরিকার যৌথ হামলার ইতিমধ্যেই নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই৷ যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে মধ্যপ্রাচ্যে। শনিবার খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই উত্তাল পরিস্থিতি। তার মাঝেই সোমবার ইরান বিরাট দাবি করেছে। দাবি, ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ি-কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সোমবার ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে যে তারা ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস এবং ইজরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের সদর দফতর লক্ষ্য করে হামলা চালিয়েছে।

advertisement

আরও পড়ুন: চন্দ্রগ্রহণের আগেই বিরল সংযোগে ত্রিকোণ রাজযোগ! সোম থেকেই গোল্ডেন টাইম শুরু ৩ রাশির, গোটা মার্চ জুড়েই কপালে টাকার বৃষ্টি

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ি পথেই বাঁধা পড়ুন সাতপাকে! দার্জিলিংয়ের টয়ট্রেনেই সেরে ফেলুন বিয়ে! কত খরচ করতে হবে? জানুন
আরও দেখুন

ইজরায়েলি প্রতিবেদনগুলি আবার ইরানের দাবি অস্বীকার করেছে। তাদের দাবি, নেতানিয়াহুর অফিসে ক্ষেপণাস্ত্র হামলার যে তথ্য দেওয়া হচ্ছে, তা মিথ্যা। বস্তুত ইরান-ইজরায়েল সংঘর্ষ যত এগিয়েছে, তত জটিল হয়েছে পরিস্থিতি। সোমবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, কুয়েতে ভেঙে পড়েছে একাধিক মার্কিন যুদ্ধবিমান। তবে দুর্ঘটনায় বিমানকর্মীদের কোনও প্রাণহানি ঘটেনি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Iran-Israel War: ‘জোড়া প্রভাব পড়বে, তেলের দাম বাড়ছে...’! ইরান-ইজরায়েলের যুদ্ধের প্রভাব কীভাবে পড়বে ভারতের অর্থনীতিতে? জানালেন বিশেষজ্ঞ শৈবাল বিশ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল