advertisement

WBHS: স্বাস্থ্য প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! ২ লক্ষ টাকা বাড়ল ক্যাশলেস চিকিৎসার সীমা, কারা পাবেন এই সুবিধা? জেনে নিন

Last Updated:

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে পেনশনভোগীদের জন্য ২ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার৷ জটিল IPD চিকিৎসার ক্ষেত্রে ২ লক্ষের বেশি খরচ হলেও মিলবে সুবিধা।

Rapid Read
স্বাস্থ্য প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! ২ লক্ষ টাকা বাড়ল ক্যাশলেস চিকিৎসার সীমা, কারা পাবেন এই সুবিধা? জেনে নিন
স্বাস্থ্য প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! ২ লক্ষ টাকা বাড়ল ক্যাশলেস চিকিৎসার সীমা, কারা পাবেন এই সুবিধা? জেনে নিন
কলকাতা: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (WBHS)–এ বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের৷ পেনশনভোগীদের জন্য ২ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে জটিল IPD চিকিৎসার ক্ষেত্রে ২ লক্ষের বেশি খরচ হলেও মিলবে সুবিধা। এমপ্যানেলড বেসরকারি হাসপাতালেই মিলবে এই বাড়তি ক্যাশলেস সুবিধা।
হাসপাতালকে ১০ দিনের চিকিৎসা খরচের আনুমানিক হিসেব জমা দিতে হবে। মেডিক্যাল সেল ২৪ কর্মঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবে বলে নির্দেশ। সময়মতো সিদ্ধান্ত না হলে ৭৫% পর্যন্ত অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। পেনশনভোগী ও পরিবার পেনশনভোগীদের জন্য নির্দেশিকা নবান্নের।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্য সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্প স্বাস্থ্যসাথী নিয়ে এই বছরের বাজেটেও বড় ঘোষণা করেছে রাজ্য সরকার৷ স্বাস্থ্যসাথীতে ২ কোটি ৪৫ লক্ষ মানুষকে নিয়ে আসা হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে এদিন ঘোষণা করা হল, ‘গিগ ইকনমি’র সঙ্গে জড়িতদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হবে, ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে৷
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এই প্রকল্পের আওতায় এক কোটি মানুষ হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা নিয়েছেন। এই সময়ের মধ্যে ১৩,১৫৬ কোটি টাকার ক্যাশলেস চিকিৎসা সুবিধা পেয়েছেন রাজ্যের সাধারণ মানুষ এবং পুরো অর্থটাই এসেছে রাজ্য সরকারের বাজেট থেকে।
advertisement
সরকারি সূত্রের দাবি, প্রকল্পটি শুধু সংখ্যা নয়, পরিষেবার মানেও এগিয়ে। একটি আধুনিক আইটি প্ল্যাটফর্মের মাধ্যমে হাসপাতালগুলিকে দ্রুত অর্থপ্রদান করা হচ্ছে, ফলে রোগীরা পাচ্ছেন দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন পরিষেবা। সরকারি ও বেসরকারি– দুই ক্ষেত্রেই এই সুবিধা মিলছে সমানভাবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WBHS: স্বাস্থ্য প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! ২ লক্ষ টাকা বাড়ল ক্যাশলেস চিকিৎসার সীমা, কারা পাবেন এই সুবিধা? জেনে নিন
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • বুধবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement