TRENDING:

IPL Match: ইডেনে আইপিএলের টিকিট বেশি দামে বিক্রি করছেন দালালরা, উঠছে অভিযোগ

Last Updated:

IPL Match: জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে টিকিট বুক করতে না পেরে প্রচুর মানুষ কলকাতায় আসছেন। প্রত্যেকে ইডেন গার্ডেনের এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  আগামী কাল ইডেনে হাই ভোল্টেজ আইপিএল ম্যাচ। সেই ম্যাচের আগের দিন থেকেই সমস্ত টিকিট শেষ। টিকেটের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন ক্রিকেট প্রেমীরা। যাঁরা অনলাইনে টিকিট কেটেছেন, তারাই মহমেডান ক্লাবের কাউন্টার থেকে টিকিট পাচ্ছেন। আর সবাই টিকিট না পেয়ে যাচ্ছেন দালালদের কাছে, এমনই অভিযোগ। সোমবার সকাল থেকে ইডেন গার্ডেনের সামনে বেশ কিছু লোক এসে জড়ো হয়েছেন। অনেকেই অভিযোগ করছেন, তাঁরা টিকিট কালোবাজারির জন্য এসেছেন। ৮০০ টাকার টিকিট ১৪০০ টাকা থেকে আরম্ভ করে ২হাজার টাকা অবধি  চাইছেন নাকি দাললরা। ১০০০ টাকার টিকিট ১৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা অবধি দাম।
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

আরও পড়ুন - বাইকের দামে আস্ত একটি গাড়ি! Bajaj Qute (RE60)-এর সম্পর্কে বিস্তারিত চমকে দেবে

জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে টিকিট বুক করতে না পেরে প্রচুর মানুষ কলকাতায় আসছেন। প্রত্যেকে ইডেন গার্ডেনের এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন। বীরভূমের নলহাটি থেকে এসেছেন মনোজিৎ। সঙ্গে আরও দুই বন্ধু। অনলাইনে টিকিট না পেয়ে বেশ আশা নিয়ে এসেছিলেন তাঁরা।যদি কাউন্টার থেকে টিকিট পাওয়া যায়। সেটা না পেয়ে দালালদের টিকিটের কালোবাজারির খপ্পরে পড়ে ভিরমি খাওয়ার মতো অবস্থা হয়েছে তাঁদের, বলছেন তাঁরাই।

advertisement

আরও পড়ুন: 'ক্ষতিটা স্বীকার করতে শিখুন', অর্জুন দল ছাড়ায় নাম না করে কাকে খোঁচা অনুপমের?

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

সূত্রের খবর,বেশ কিছু ময়দান এবং খেলার সঙ্গে যুক্ত মানুষেরা অনলাইন বেশি করে টিকিট বুক করে রেখেছেন। তাঁরাই সুযোগ বুঝে টিকিটগুলো কালোবাজারি করাচ্ছেন। এমনকি দেখা গেল কম্প্লিমেন্টারি টিকিটও কালোবাজারি হচ্ছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
IPL Match: ইডেনে আইপিএলের টিকিট বেশি দামে বিক্রি করছেন দালালরা, উঠছে অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল