TRENDING:

Kolkata Airport Bomb Scare: কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক ! একটা চিরকূটেই ছড়াল আতঙ্ক, নামিয়ে আনা হল যাত্রীদের

Last Updated:

কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক। কলকাতা থেকে শিলংগামী বিমানে বোমা রাখা আছে, এমন হুমকি ফোনেই আতঙ্ক ছড়ায়। বিমান থেকে যাত্রীদের নামিয়ে আইসোলেশন বে-তে নিয়ে এনে তল্লাশি চালানো হয় ৷

advertisement
অনুপ চক্রবর্তী, কলকাতা: কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগোর বিমানে বোমা রাখা আছে ! শনিবার সকালে এমনই একটি হুমকি বার্তা আসে কলকাতা বিমানবন্দরে। যা নিয়ে বোমাতঙ্ক ছড়ায় ৷ বিমানটি ৯টা ১৫ মিনিট নাগাদ কলকাতা থেকে শিলং রওনা দেওয়ার কথা ছিল। তার আগেই এরকম একটি হুমকি আসে ৷ বিমান থেকে যাত্রীদেরকে নামিয়ে বিমানের ভিতরে তল্লাশি চালানো হয় ৷ কীভাবে কোথা থেকে এই হুমকি এসেছিল, গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে ৷
কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক !  (File/Representative Image)
কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক ! (File/Representative Image)
advertisement

আরও পড়ুন– সকালে ও রাতে হালকা শীতের আমেজ, ঠান্ডা কমবে, আগামী সপ্তাহে আরও কিছুটা বাড়বে তাপমাত্রা

সাতসকালে কলকাতা বিমানবন্দরে তুমুল হইচই। ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। বিমানে বোমা রাখার খবর ছড়িয়ে পড়তেই কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন বিমান যাত্রীরা। জানা গিয়েছে, কলকাতা থেকে শিলংগামী বিমানে বোমাতঙ্ক ছড়ায়।

আরও পড়ুন– জেলাশাসকদের নিয়ে নবান্নে জরুরি বৈঠক মুখ্য সচিবের, যুব সাথী-সহ কয়েকটি প্রকল্প নিয়ে হবে আলোচনা

advertisement

ইন্ডিগোর ওই বিমানের ল্যাভরেটরি অর্থাৎ শৌচাগার থেকে একটি চিরকুট উদ্ধার হয়। ওই চিরকুট খুলতেই দেখা যায়, লেখা রয়েছে যে বিমানে বোমা রাখা আছে। এরপরই তুমুল আতঙ্ক ছড়ায়। বিমানে থাকা ক্রু-রা সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেয়। একে একে যাত্রীদের বিমান থেকে নামানো হয়। এরপর গোটা বিমানে তল্লাশি শুরু করা হয়। এখনও তল্লাশি চলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
আরও দেখুন

জানা গিয়েছে, ৭৫ সিটের এই বিমানটি টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ফ্লাইটের শৌচাগার থেকে একটি চিরকুট উদ্ধার হয়। সেখানে লেখা ছিল যে বিমানে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে ক্রুর পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। যাত্রীদের নামানো হয় বিমানটি থেকে। এর পরে গোটা বিমানে চালানো হয় তল্লাশি। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। কে বা কারা এই চিরকুট রেখে গিয়েছিল ওই বিমানে? তা নিয়ে চলছে তল্লাশি ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Airport Bomb Scare: কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক ! একটা চিরকূটেই ছড়াল আতঙ্ক, নামিয়ে আনা হল যাত্রীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল