জেলাশাসকদের নিয়ে নবান্নে জরুরি বৈঠক মুখ্য সচিবের, যুব সাথী-সহ কয়েকটি প্রকল্প নিয়ে হবে আলোচনা
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী বলেই নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত গতকাল, শুক্রবারই কমিশনের ফুল বেঞ্চের তলবে দিল্লিতে গিয়েছিলেন মুখ্য সচিব। কলকাতায় ফিরেই তড়িঘড়ি এই বৈঠক ডাকা নিয়ে এখন শুরু হয়েছে চর্চা।
কলকাতা: গতকাল, শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনারের জেলাশাসকদের সঙ্গে বৈঠকের পর বৈঠকের পরই আজ, শনিবার জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। আজ, শনিবার সকাল ১১টা থেকে জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব। যুব সাথী-সহ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা করতেই এই বৈঠক। তড়িঘড়ি এই বৈঠক ডাকা নিয়ে এখন জোর চর্চা। নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী বলেই নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত গতকাল, শুক্রবারই কমিশনের ফুল বেঞ্চের তলবে দিল্লিতে গিয়েছিলেন মুখ্য সচিব। কলকাতায় ফিরেই তড়িঘড়ি এই বৈঠক ডাকা নিয়ে এখন শুরু হয়েছে চর্চা।
রাজ্যের সব জেলার জেলাশাসকদের কড়া সতর্কবার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে এক বিশেষ বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দেন, কোনও ভুল বা অপ্রাসঙ্গিক নথি আপলোড কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
advertisement
advertisement
কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘আপনারা ভাববেন না যে দায় এড়িয়ে পালিয়ে যেতে পারবেন। এখন না হলেও আগামী দু’বছর পরেও কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।’’ উল্লেখ্য, বিভিন্ন জেলা থেকে অভিযোগ এসেছে যে নথি যাচাইয়ের ক্ষেত্রে গুরুতর গাফিলতি হচ্ছে। কোথাও সংবাদপত্রকে ডকুমেন্ট হিসেবে আপলোড করা হয়েছে, আবার কোথাও পাসপোর্টের পরিবর্তে ফাঁকা কাগজ জমা পড়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসকদের উদ্দেশে ভুল নথির উদাহরণ তুলে ধরে সতর্ক করা হয় বলে সূত্রের খবর।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 14, 2026 10:00 AM IST







