২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে বিভাগ ইতিমধ্যে ৩১টি স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করার কাজ সফলভাবে সম্পন্ন করেছে এবং বাকি ১০টি স্টেশনে এই কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রকল্পে প্রায় ৩৭ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।
আরও পড়ুন– আত্মীয়দের থেকে টাকা ধার নিয়ে শুরু করেছিলেন ব্যবসা, এখন যুবকের রোজগার লক্ষাধিক টাকা !
advertisement
এই উদ্যোগটি শিয়ালদহ বিভাগের পরিকাঠামো উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যা প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে আরও ভাল পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে। প্ল্যাটফর্মগুলো উঁচু হওয়ায় যাত্রীদের ট্রেনে ওঠা-নামা আরও সহজ হবে, বিশেষ করে বয়স্ক, শিশু, শারীরিক প্রতিবন্ধী এবং ভারী লাগেজ নিয়ে যাতায়াতকারী যাত্রীদের জন্য এটি বিশেষভাবে সহায়ক হবে।
শিয়ালদহ বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) রাজীব সাক্সেনা জানান, “যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্ল্যাটফর্ম উঁচু করার কাজের সফল সমাপ্তি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন। আমরা বিশ্বাস করি এই উন্নয়ন যাত্রীদের দৈনন্দিন ভ্রমণের অভিজ্ঞতায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।’’
শিয়ালদহ ডিভিশনের সিনিয়র কমারশিয়াল ম্যানেজার যশরাম মীনা জানিয়েছেন, বেশ কয়েক মাস আগে থেকেই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হয় শিয়ালদহ ডিভিশন জুড়ে। প্রায় ৬০ কোটি টাকা দিয়ে এই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হয়। ৪১ স্টেশনে এই কাজ হল প্ল্যাটফর্ম সম্প্রসারণের। এর ফলে যাত্রীদের সুবিধা হবে৷ প্রসঙ্গত প্ল্যাটফর্ম উচুঁ-নিচু থাকার কারণে নানা অসুবিধা তৈরি হয়। বেশ কয়েকটি দুর্ঘটনার খবর আসে। অনেক যাত্রী আহত হন ট্রেনে উঠতে বা নামতে গিয়ে। এই অবস্থায় প্ল্যাটফর্ম পরিকাঠামো যথাযথ করতে চায় রেল।
