প্রথম দিনের যাত্রা পথেই ধরা পড়েছে দুই জন। তার মধ্যে একজন বয়স্ক যাত্রী ছিলেন। তার কাছে অবশ্য বৈধ টিকিট ছিল সাধারণ ইএমইউ লোকালের। তিনি ভুল স্বীকার করেন। ব্যারাকপুর থেকে ওঠা যাত্রীকে নামিয়ে দেওয়া হয় সোদপুর স্টেশনে। আবার রোশন সিং নামে এক যাত্রী ব্যারাকপুর থেকে ওঠেন কোনও টিকিট ছাড়াই। তাকে নামিয়ে দেওয়া হয় দমদম স্টেশনে। তার কাছে কোনও টিকিট ছিল না। ২৫০ টাকা ফাইন ও বেস ফেয়ার ৩৫ টাকা যোগ করে ২৮৫ টাকা নেওয়া হয়।
advertisement
রানাঘাট থেকে ট্রেন ছাড়বে সকাল ৮টা ২৯ মিনিটে। শিয়ালদহে পৌঁছোবে সকাল ১০টা ১০ মিনিটে। আর শিয়ালদহ থেকে সন্ধে ৬টা ৫০ মিনিটে ট্রেন ছেড়ে রানাঘাট পৌছোবে ৮টা ৩২ মিনিটে। ট্রেনে রয়েছে ১২টি কামরা। রেলের তরফে জানানো হয়েছে, এই এসি লোকাল যাতায়াতের পথে দাঁড়াবে চাকদহ, কল্যানী, কাঁচড়াপাড়া, নৈহাটি, বারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম এবং বিধাননগরে। শিয়ালদহ-দমদম ৩৫টাকা, বাররাকপুর ৬০ টাকা, নৈহাটি ৯০ এবং রানাঘাট ১২০ টাকা। মাসিক টিকিট শিয়ালদহ-দমদম ৬২০ টাকা, বারাকপুর ১২৭৫, নৈহাটি ১৮১০ এবং রানাঘাট ২৪৩০ টাকা। ট্রেনটি স্টেশনে পৌঁছনোর পর দরজা খুলবে ও ছাড়ার আগে বন্ধ হবে, পুরোটাই চালক/গার্ডের নিয়ন্ত্রণে থাকবে। আরও একটি এসি ট্রেন ইতিমধ্যেই এসে গিয়েছে। তবে কোন রুটে সেটি চলবে তা এখনও ঠিক হয়নি।
