TRENDING:

SIR-এ বাদ যেতে পারে ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম! ভবানীপুরে দাঁড়িয়েই বড় আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর

Last Updated:

সআইআর আবহে বিধানসভা ভোটের আগে বিরাট বড় আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআরের ফলে রাজ্য থেকে মোট ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মমতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
কলকাতা: এসআইআর আবহে বিধানসভা ভোটের আগে বিরাট বড় আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআরের ফলে রাজ্য থেকে মোট ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মমতা।
কী বললেন মমতা?
কী বললেন মমতা?
advertisement

বুধবার ভবানীপুরে জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ” SIR-এর প্রক্রিয়ার কারণে অনেক মানুষ তাদের ভোটাধিকার হারানোয় আমি গভীরভাবে শোকাহত। প্রাথমিকভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে “logical discrepancies”-এর অজুহাতে ভোটার তালিকা থেকে আরও নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রায় ১ কোটি ২০ লক্ষ নাম বাদ পড়ে যেতে পারে। এর বিরুদ্ধে লড়াই করতে আমি ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। সুপ্রিম কোর্টের আদেশের পরেও গোপনে ভোটারদের নাম বাদ দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ২৮ ফেব্রুয়ারি কেমন ভোটার তালিকা প্রকাশিত হবে আমরা জানি না। এমনকি ১৪ ফেব্রুয়ারির সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও নাম বাদ দেওয়ার চেষ্টা জারি থেকেছে।”

advertisement

প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া নিয়ে বরাবরই সরব থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে এই বিষয়ে তাঁকে সওয়াল করতেও দেখা যায়। এইদিন অনুষ্ঠান মঞ্চ থেকে তাঁর এই আশঙ্কা প্রকাশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

এই অনুষ্ঠান থেকে তিনি একাধিক সরকারি অনুষ্ঠানের শিলান্যাস করেন এবং সরকারি প্রকল্পের ঘোষণাও করেন। আজ ৮৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে। এই দিন সাড়ে ১২ লক্ষ ছাত্র-ছাত্রীরা সাইকেল পেয়েছে বলে জানান তিনি। এই দিন মোট চোদ্দটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বেশ কিছু শরণার্থী কলোনিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়াও তিনি জানান, ফুরফুরা শরীফে একটি ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। বেশ কিছু মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিশরের মানুষ ভারতকে চেনেন দুই তারকা অভিনেতার সৌজন্যে! হাওড়ার তিন অভি‌যাত্রী যা জানালেন...
আরও দেখুন

একই সঙ্গে তিনি জানান, সল্টলেকে ৩১ কোটি টাকা ব্যয়ে Minority Centre তৈরি করা হবে, যার জন্য জমি ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে। জৈন, শিখ, মুসলিম, খ্রিস্টান এবং বৌদ্ধরা সেখানে তাঁদের অনুষ্ঠান আয়োজন করতে পারবেন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR-এ বাদ যেতে পারে ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম! ভবানীপুরে দাঁড়িয়েই বড় আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল