TRENDING:

Singer KK Death Update: দ্বিগুনের বেশি ভিড়েই দমবন্ধ পরিস্থিতি, কাজ করেনি এসি! স্বীকার নজরুল মঞ্চের কর্মীর

Last Updated:

অভিযোগ, অনুষ্ঠানের পাস ছাড়াই মঙ্গলবার অনেকে কেকে-র গান শুনতে নজরুল মঞ্চে ঢুকে পড়েছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অত্যাধিক ভিড়েই কি মঙ্গলবার নজরুল মঞ্চে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল? বিভিন্ন সূত্র থেকে সেরকমই অভিযোগ সামনে আসছে৷ এবার সেই অভিযোগেই সিলমোহর দিলেন নজরুল মঞ্চের দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কেএমডিএ-র কর্মী৷
মঙ্গলবার নজরুল মঞ্চে উপচে পড়েছিল দর্শক৷
মঙ্গলবার নজরুল মঞ্চে উপচে পড়েছিল দর্শক৷
advertisement

অভিযোগ, মঙ্গলবার নজরুল মঞ্চে মঙ্গলবার এতটাই ভিড় হয়েছিল যে এসি চলা সত্ত্বেও প্রেক্ষাগৃহের সব দরজা খুলে দিতে হয়েছিল৷ এমন কি, অনুষ্ঠান দেখতে গিয়ে প্রবল ভিড়ের কারণে গরমে হাঁসফাঁস করেন দর্শকরাও৷

আরও পড়ুন: ঘাম মুছলেন, মুখে লেগে হাসি! নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে তখনও স্বাভাবিক কেকে

মঙ্গলবার গুরুদাস কলেজের একটি অনুষ্ঠানে নজরুল মঞ্চে আসেন কেকে৷ অভিযোগ, নজরুল মঞ্চে আড়াই হাজারের কাছাকাছি দর্শকাসন থাকলেও ভিড় হয়েছিল তার দ্বিগুনের বেশি৷ নজরুল মঞ্চে দেখভালের দায়িত্বে থাকা কেএমডিএ-র কর্মী জানিয়েছেন, নজরুল মঞ্চে মোট ২৪৮২টি আসন রয়েছে৷ কিন্তু ভিড় হয়েছিল দ্বিগুনেরও বেশি৷ ওই কর্মীই জানিয়েছেন, ভিড় এতটাই বেশি ছিল যে বাধ্য হয়ে সব দরজা খুলে দিতে হয়৷ ধারণক্ষমতার বেশি ভিড় হওয়াতেই এসি-ও কাজ করেনি বলে দাবি করেছেন ওই কর্মী৷

advertisement

আরও পড়ুন: অনুষ্ঠান চলাকালীনই ঘামছিলেন, কলকাতার কনসার্টে শেষ গান কী ছিল তাঁর ? দেখুন ভিডিও

অভিযোগ, অনুষ্ঠানের পাস ছাড়াই মঙ্গলবার অনেকে কেকে-র গান শুনতে নজরুল মঞ্চে ঢুকে পড়েছিলেন৷ কেএমডিএ-র দায়িত্বপ্রাপ্ত ওই কর্মীও জানিয়েছেন, মঙ্গলবার অনুষ্ঠান চলাকালীন দর্শকাসন ছেড়ে অনেকে মঞ্চের কাছাকাছিও চলে আসেন৷ এমন কি, মঞ্চের দু' পাশেও ভিড় করেন অনেকে৷ মাঝে কিছুটা সময় বিশ্রাম নিতে মঞ্চের পিছনে নির্দিষ্ট ঘরেও চলে যান কেকে৷ কেকে-র ভক্ত অনেকেরই অভিযোগ, এরকম অস্বস্তিকর পরিবেশে টানা গান করতে গিয়েই অসুস্থ বোধ করেন কেকে৷ বড় কোনও স্টেডিয়াম বা খোলা জায়গায় অনুষ্ঠান হলে হয়তো এই পরিস্থিতি এড়ানো যেত৷

advertisement

আরও পড়ুন: সঙ্গীতশিল্পী কেকে-র অসময় মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তবে মঙ্গলবার ওই অনুষ্ঠানেি কেকে-র আগে গান গেয়েছিলেন শিল্পী শুভলক্ষ্মী৷ তাঁর অবশ্য দাবি, ভিড় থাকলেও অনুষ্ঠান চলাকালীন কেকে- কে দেখে অসুস্থ মনে হয়নি৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

তদন্তে নেমে অবশ্য এই সমস্ত দিকই খতিয়ে দেখছে পুলিশ৷ পাশাপাশি কেকে ধর্মতলার যে হোটেলে উঠেছিলেন, সেখানকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবে পুলিশ৷ কারণ অনুষ্ঠান শেষ করে ওই হোটেলেই ফিরেছিলেন কেকে৷ সেখানেই আরও অসুস্থ হয়ে পড়েন তিনি৷ হোটেলের কর্মীদের সঙ্গে কথা বলেও বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছে পুলিশ৷ কে প্রথম হোটেলের ভিতরে শিল্পীকে অসুস্থ হয়ে পড়তে দেখেন, কখন কেকে অনুষ্ঠান শেষ করে হোটেলে ফিরেছিলেন, এই সমস্ত তথ্যই জানতে চান তদন্তকারীরা৷ আজই মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে কেকে-র দেহের ময়নাতদন্ত করা হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Singer KK Death Update: দ্বিগুনের বেশি ভিড়েই দমবন্ধ পরিস্থিতি, কাজ করেনি এসি! স্বীকার নজরুল মঞ্চের কর্মীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল