এমন উদ্যোগ নিল কফিহাউস সোশ্যাল সার্ভিস। প্রথমবার কলকাতাতে পথ শিশুদের জন্য এই আয়োজন। মাছেভাতে বাঙালির মধ্যে যারা ছিল বঞ্চিতদের দলে, তাদের পাতে এবার গরম গরম মাছ ও ভাত। কেবল ইলিশ নয়, রইল কাতলা মাছও। ২০০-র বেশি পথশিশু হইহই করে যোগ দিল এই উৎসবে। ৫৫ কেজি মাছ দিয়ে ইলিশ এবং কাতলা মিলিয়ে জমে গেল খাওয়াদাওয়া।
advertisement
আরও পড়ুন: নিজেকে আর স্ত্রী হিসেবে দেখতাম না, আশিস সে কথা শুনে… বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রাজশী বড়ুয়া
মাদার টেরিজার জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল, ২৬ অগাস্ট, শনিবার কাঁটায় কাঁটায় বেলা ১২টায় কলেজ স্কোয়ারে আনন্দের কোলাহল। খালি পেটের ডাক নয়, শোনা গেল ভরা পেটের সন্তুষ্টির মুখরতা। এ ইলিশ সবার, এ উৎসব সবার। তাই উৎসবের ট্যাগলাইন রাখা হল, ‘সক্কলে মিলেমিশে একসাথে ইলিশে। আসুন সকলে মিলে ছোট্ট শিশুদের চোখে বুনে দিই রুপোলি স্বপ্ন।’
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 27, 2023 2:47 PM IST
