TRENDING:

ভাগাড়ের মাংস থেকে ছড়াচ্ছে সংক্রমণ, তৎপর স্বাস্থ্য দফতর

Last Updated:

কের পর এক বেরিয়ে পড়ছে কেঁচো খুঁড়তে কেউটে ৷ এরইমধ্যে ভাগাড় কাণ্ডে কলকাতা ও শহরতলি থেকে গ্রেফতার হয়েছে ১০ জন ৷ ভাগাড়ের মরা, পচা পশুর মাংস বিক্রি কাণ্ডে যোগ রয়েছে আন্তর্জাতিক পান্ডাদেরও, এমনই দাবি করছে পুলিশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একের পর এক বেরিয়ে পড়ছে কেঁচো খুঁড়তে কেউটে ৷ এরইমধ্যে ভাগাড় কাণ্ডে কলকাতা ও শহরতলি থেকে গ্রেফতার হয়েছে ১০ জন ৷ ভাগাড়ের মরা, পচা পশুর মাংস বিক্রি কাণ্ডে যোগ রয়েছে আন্তর্জাতিক পান্ডাদেরও, এমনই দাবি করছে পুলিশ ৷ ধৃতদের জেরা করে জানা গিয়েছে, শহর ও মফঃস্বলের বিভিন্ন রেস্তোরাঁ এবং ফাস্ট ফুড সেন্টারে সরবরাহ হত এই মাংস ৷ নিউটাউনের একাধিক অভিজাত রেস্তোরাঁতেও পাতে পড়ত পচা, গলা এই মাংস ৷
advertisement

ইতিমধ্যেই শহরের একাধিক ল্যাবে মিলেছে টক্সোপ্লাজমোসিসের মতো সংক্রামক রোগের জীবানু ৷ চিকিৎসকরা বলছেন, শহর ও শহরতলিতে এখন অনেকেই এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসকের কাচে আসছেন ৷ মূলত বিড়ালের মাংস এবং বিষ্ঠা থেকেই এই রোগ ছড়াচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন: ভাগাড়ের মাংস থেকে ছড়াচ্ছে টক্সোপ্লাজমোসিস সংক্রমণ ! আপনিও কী আক্রান্ত এই রোগে ?

advertisement

এই পরজীবীর নাম টক্সোপ্লাজমা গনডাই। এই রোগ হলে জ্বর, গায়ে ব্যথা, গ্ল্যান্ড ফুলে যাওয়া, পেট ব্যথার মতো উপসর্গ দেখা যায় ৷ রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে বিপর্যয় ডেকে আনতে পারে এই পরজীবী ৷ গর্ভস্থ ভ্রূণেও বিকৃতি আসতে পারে ৷

আচমকা টক্সোপ্লাজমা গনডাইয়ের এমন বাড়বাড়ন্ত আশঙ্কা কিছুটা বাড়িয়ে দিয়েছে। চিকিৎসকদের মতে, সাবধানতা নিলে ঠেকানো যাবে এই রোগ। ফলে এই রোগকে অঙ্কুরেই বিনাশ করতে তৎপর রাজ্য সরকারও ৷ দেখে নেওয়া যাক কী কী পদক্ষেপ নেওয়া হল-

advertisement

• বিক্রয় কেন্দ্রে মাংসের গুণগত মান পরীক্ষা করা হবে ৷

• মাংস পরীক্ষাপরীক্ষা করবে জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ৷

• পরীক্ষার রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য দফতরকে সিএমওএইচ-দের ৷

• রোগ ঠেকাতে এমনই নির্দেশ দিল স্বাস্থ্য দফতর ৷

আরও পড়ুন: ভাগাড় কাণ্ড: নিউটানের নামী রেস্তোরাঁয় আসত মরা পশুর মাংস

advertisement

• হাসপাতালগুলিকেও দৈনিক মাংস পরীক্ষার নির্দেশ দেওয়া হল ৷

• হাসপাতালের রান্নার মাংস সতেজ কিনা তা পরীক্ষা করার

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

নির্দেশিকা পাঠানো হচ্ছে হাসপাতালগুলিকে ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাগাড়ের মাংস থেকে ছড়াচ্ছে সংক্রমণ, তৎপর স্বাস্থ্য দফতর