TRENDING:

তৃণমূল ক্ষমতা থেকে সরলেই কী কী পাবে বাংলার মানুষ? ব্রিগেড থেকে বড় প্রতিশ্রুতি মোদির!

Last Updated:

"তৃণমূল ক্ষমতা থেকে সরলে গরিবরা পাকা বাড়ি পাবে, পরিষ্কার জল পাবে, বিনামূল্যে চিকিৎসা পাবে৷ তৃণমূল ক্ষমতা থেকে গেলেই বাংলায় সুশাসন ফিরবে৷" ঠিক এই ভাষাতেই ব্রিগেড থেকে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  বাংলার গরিব মানুষদের পাকা বাড়ির প্রতিশ্রুতি থেকে, বিনামুল্যে চিকিৎসা থেকে পরিষ্কার জল। এই দিনের বক্তৃতায় তিনি এমনই প্রতিশ্রুতির কথা টেনে আনেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “তৃণমূল ক্ষমতা থেকে সরলে গরিবরা পাকা বাড়ি পাবে, পরিষ্কার জল পাবে, বিনামূল্যে চিকিৎসা পাবে৷ তৃণমূল ক্ষমতা থেকে গেলেই বাংলায় সুশাসন ফিরবে৷”
কী বললেন নরেন্দ্র মোদি
কী বললেন নরেন্দ্র মোদি
advertisement

এ বার পশ্চিমবঙ্গে সরকার বদল কেউ রুখতে পারবে না। তাঁর কথায়, ‘‘কেউ কেউ ভয় দেখানোর চেষ্টা করবেন, কেউ কেউ বলবেন বদল সম্ভব নয়। কিন্তু মনে রাখুন মানুষ যখন ঠিক করে নেন, তখন ঠেকানোর কেউ থাকে না। বাংলার মানুষ যখনই ঠিক করে নেন, তখন ইতিহাস বদলে যায়। আজ ব্রিগেড দেখে সেই আত্মবিশ্বাস পাচ্ছি।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘এ বারের ভোট সরকার বদলের নয়, বাংলার আত্মাকে বাঁচানোর। ব্যবস্থা বদলের নির্বাচন, কাটমানি থেকে, ভয় থেকে মুক্তির নির্বাচন। আগত পরিবর্তনের জন্য সকলকে আগাম শুভেচ্ছা। পশ্চিমবঙ্গের জনগণের জয় হোক।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অবিশ্বাস্য প্রতিভা! মাত্র ২ বছর ৯ মাস বয়সে ১০০ কবিতা ও বৈদিক মন্ত্র অনর্গল বলছে দিশানী
আরও দেখুন

একই সঙ্গে এই দিন তৃণমূল সরকারকেও নিশানা করেন নরেন্দ্র মোদি। তৃণমূলের এসআইআর বিরোধিতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই কারণেই তৃণমূল এসআইআর-এর বিরোধিতা করে৷ যাতে এই অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে চায় না৷ ভোটার লিস্ট শুদ্ধ না হয়ে যায়৷ এরা মৃত মানুষদেরও নাম মোছার বিপক্ষে৷ জনবিন্যাসের ভয়ঙ্কর বদল বাংলাকে আজ বাংলাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে৷ এখন তো প্রকাশ্যে হুমকি দিচ্ছে৷ বলছে একটি বিশেষ সম্প্রদায়ের লোক আপনাদের শেষ করে দেবে৷ সাংবিধানিক পদে বসে এমন হুমকি, কোটি কোটি বাঙালিকে শেষ করার কথা আপনার মুখে শোভা পায় না৷ আমি জানতে চাই, কারা তৃণমূল সরকারের ইশারায় কোটি কোটি মানুষকে শেষ করে দেবে? হুমকি, ধমকের এই রাজনীতিকে তৃণমূল নিজেদের অস্ত্র করে নিয়েছে৷ বাংলায় তৃণমূল কেমন ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে, গোটা দেশের জানা উচিত৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
তৃণমূল ক্ষমতা থেকে সরলেই কী কী পাবে বাংলার মানুষ? ব্রিগেড থেকে বড় প্রতিশ্রুতি মোদির!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল