TRENDING:

মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ১ কোটি ৭২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, কসবা থানায় মামলা রুজু

Last Updated:

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সিকিউরিটিজ মার্কেটে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ১ কোটি ৭২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে কসবা থানায় রুজু হল মামলা। পুরো ঘটনার তদন্ত চলছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের প্রতারণার অভিযোগ। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সিকিউরিটিজ মার্কেটে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ১ কোটি ৭২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে কসবা থানায় রুজু হল মামলা। পুরো ঘটনার তদন্ত চলছে।
মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ১ কোটি ৭২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, কসবা থানায় মামলা রুজু
মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ১ কোটি ৭২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, কসবা থানায় মামলা রুজু
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী লিখিত অভিযোগ দায়ের করেন শালিনী এবং দীপক পন্ডিত নামে দুজনের বিরুদ্ধে। অভিযোগে তিনি জানান, গত ২৬ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে অভিযুক্তরা তাঁর বাবা জয়ন্ত ঘোষকে মার্কিন সিকিউরিটিজ বাজারে বিনিয়োগ করলে বেশি মুনাফা মিলবে বলে প্রলোভন দেখান। অভিযুক্তরা নিজেদের ‘Brookfield Asset Management’ এবং ‘Wealth Alliance Group’-এর প্রতিনিধি পরিচয় দিয়ে বিশ্বাস অর্জন করেন বলে অভিযোগ। সেই আশ্বাসে ধাপে ধাপে মোট ১ কোটি ৭২ লক্ষ টাকা বিনিয়োগ করেন অভিযোগকারী। ইতিমধ্যে আর্থিক লেনদেনের নথি ও ব্যাংক ট্রেইল খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।এবার খোদ কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার মনোজ ভার্মার ছেলে সাইবার প্রতারণার শিকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সস্ত্রীক চা চক্রে দিলীপ ঘোষ, আক্রমণ শানালেন রাজ্য সরকারের প্রতি
আরও দেখুন

গত মাসের ২৭ জানুয়ারি দিল্লিতে থাকাকালীন মনোজ ভার্মার ছেলে পীযূষ ভর্মা পেইং গেস্ট বুকিং করার সময় প্রতারণার শিকার হন। যে ওয়েবসাইট থেকে তিনি বুক করছিলেন, সেই সাইটটি প্রতারণা ফাঁদ ছিল। ৩০ হাজার টাকা প্রতারণার শিকার হন মনোজ ভার্মার ছেলে, উনি কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ করেন বলে জানা গিয়েছে। যে অ‍্যাকাউন্টে টাকা যায়, সেটি ওড়িশার। অ‍্যাকাউন্ট হোল্ডার রাকেশ প্রধানকে গ্রেফতার করা হয় ৪ ফেব্রুয়ারি। বুধবার তাঁকে আবার ব‍্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ১ কোটি ৭২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, কসবা থানায় মামলা রুজু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল