TRENDING:

Accident: ইএম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনা! লরির ধাক্কায় প্রাণ গেল বাইকের পিছনের আসনের যাত্রীর, হেলমেট ছিল না!

Last Updated:

ই এম বাইপাসে বেঙ্গল কেমিক্যালের সামনে লরির ধাক্কায় সঞ্জয় দাসের মৃত্যু, তাঁর জামাই আহত। উল্টোডাঙ্গা ব্রিজে দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ই এম বাইপাসে ফের প্রাণঘাতী দুর্ঘটনা। উল্টোডাঙ্গা ব্রিজ থেকে নামার মুখে বেঙ্গল কেমিক্যালের সামনে একটি লরির ধাক্কায় বাইকের পিছনের আসনে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
News18
News18
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় দাস (৪২)। তিনি মানিকতলা থানা এলাকার ক্যানাল সাউথ রোডের নেতাজিনগর কলোনির বাসিন্দা। এ দিন তিনি তাঁর জামাইয়ের সঙ্গে বাইকে করে লেক টাউন দিক থেকে ই এম বাইপাস ধরে বেলেঘাটার দিকে যাচ্ছিলেন। বাইকটি যখন উল্টোডাঙ্গা ব্রিজ থেকে নেমে বেঙ্গল কেমিক্যালের সামনে পৌঁছয়, সেই সময় পিছন দিক থেকে একটি লরি ধাক্কা মারে বলে অভিযোগ।

advertisement

সোনার দামের নেপথ্যেও তাঁরই ‘খেল’? ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্বর্ণ মূল্যে ৭০ শতাংশ লাফ! থামবে নাকি আরও বাড়বে?

দুর্ঘটনায় বাইক থেকে ছিটকে পড়েন দু’জনেই। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইক আরোহী দু’জনের কারও মাথাতেই হেলমেট ছিল না। গুরুতর আহত অবস্থায় তাঁদের বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সঞ্জয় দাসকে মৃত ঘোষণা করেন। তাঁর জামাইয়ের চিকিৎসা চলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

দুর্ঘটনার পরেই লরিটি পালিয়ে যায়। এখনও পর্যন্ত অভিযুক্ত লরির খোঁজ মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনার পিছনে অতিরিক্ত গতি বা অসাবধানতাই কারণ কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Accident: ইএম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনা! লরির ধাক্কায় প্রাণ গেল বাইকের পিছনের আসনের যাত্রীর, হেলমেট ছিল না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল