আরও পড়ুন: সচিনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বিরাট! একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে নজির কোহলির
শুক্রবার শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাসভবনে পৌঁছন নির্বাচন কমিশনের তিনজন আধিকারিক। জানা গিয়েছে, অমর্ত্য সেন বর্তমানে দেশের বাইরে রয়েছেন। সেই কারণে তাঁর বাড়িতেই এসআইআর-এর হেয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এই হেয়ারিং চলাকালীন অমর্ত্য সেনের শুভাকাঙ্ক্ষী গীতিকণ্ঠ মজুমদার এবং তাঁর মামাতো ভাই শান্তভানু সেন উপস্থিত রয়েছেন। তাঁদের উপস্থিতিতেই নির্বাচন কমিশনের আধিকারিকরা এসআইআর-এর হেয়ারিং সম্পন্ন করবেন।
advertisement
আরও পড়ুন: ৪ বছর পরে একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে কিং কোহলি! নীচে নামিয়ে দিলেন সতীর্থকেই
অমর্ত্য সেনের নোটিসে লেখা হয়েছে, অমর্ত্যের গণনাপত্রে কিছু তথ্যগত ভুল রয়েছে। তাঁর ঘোষণা অনুযায়ী, তাঁর সঙ্গে বাবা অথবা মায়ের বয়সের পার্থক্য ১৫ বছর। যা ‘সাধারণত প্রত্যাশিত নয়।’ অমর্ত্য সেনের মায়ের জন্ম হয় ১৯১৪ সালের ১৯ মে৷ অমর্ত্য সেনের জন্মের সময় তাঁর মায়ের বয়স ছিল ১৯ বছর ৬ মাস৷ ১৯৩২ সালে অমর্ত্য সেনের মায়ের বিয়ে হয়৷ কমিশন ভুল করে ১৯১৪ সালের বদলে অমর্ত্য সেনের মায়ের জন্মসালকে ১৯১৮ সাল করে দিয়েছে৷ ওরা লিখতে ভুল করেছে, তার জেরে বিশ্ববন্দিত এত বড় মাপের একজন মানুষকে নোটিস পাঠিয়ে দিল৷ আমরা এই ভুলের কথা কমিশনকে জানাব৷ আগামী ১৬ জানুয়ারি দুপুর ১২টায় অমর্ত্যের বাড়িতে গিয়ে শুনানি করা হবে। তিনি আগামী জুলাই মাসে দেশে ফিরবেন বলে জানা গিয়েছে। তবে শুনানিতে তাঁকে অনলাইনে থাকলেই হবে বলে জানিয়েছেন স্থানীয় এসডিও।
