তাদের কাছে শনিবার রেড রোডের আমন্ত্রণ আসে৷ কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর কারনে এই বছর যে তারা কার্নিভালে থাকবে না সেটা জানিয়ে দিয়েছে আগেই। বৃহস্পতিবার সন্ধ্যায় বাজা কদমতলা ঘাটে একডালিয়া এভারগ্রিনের প্রতিমা বিসর্জন হয়। কমিটির কোষাধ্যক্ষ স্বপন মহাপাত্র বলেন, "সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর পুজো হলেও এই বছর কার্নিভালে একডালিয়ার প্রতিমা থাকছে না। প্রতি মুহূর্তে তাঁর অভাব অনুভূত হচ্ছে।"
advertisement
পুজো কমিটিদের কথায় সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী বর্তমানে পুজোর হাল ধরেছেন৷ তবু তাঁর শূন্যতাতো যাওয়ার নয়৷ একডালিয়া এভারগ্রিনের পুজোতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও উঠে আসে সুব্রত মুখোপাধ্যায়ের কথা৷ এবার যেন পুজো হল, থাকল না পুজো কমিটির প্রাণপুরুষ। প্রতি বছরের মত সাবেকিআনায় পুজো হলেও একডালিয়া যেন এভারগ্রিন ছিল না।
Location :
First Published :
Oct 07, 2022 7:23 AM IST
