পোস্টাল ব্যালটে শিক্ষকদের ভোট কম হওয়ায় বৈঠক করেন শিক্ষামন্ত্রী৷ বৈঠকে শিক্ষকদের একাধিক বার্তা দিলেন শিক্ষামন্ত্রী৷ পার্থ জানান, উন্নয়নমূলক কাজ স্কুল শিক্ষক-শিক্ষিকাদের জানাতে হবে৷ দলবদল যাতে না-হয়, সে দিকেও লক্ষ্য রাখতে হবে৷
স্কুল সার্ভিস কমিশনে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ কয়েক দিন আগেই দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ তবে কিছু মামলা কোর্টে ঝুলে থাকায় নিয়োগে বিলম্ব ৷ সেই সব ক্ষেত্রে আদালতের কাছে আবেদন করার কথাও জানান শিক্ষামন্ত্রী ৷ তবে জুনের মধ্যে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করার ব্যাপারে আশাবাদী পার্থ৷ এসএসসি-কে সে ব্যাপারে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন তিনি ৷
advertisement
Location :
First Published :
Jun 01, 2019 7:08 PM IST
