TRENDING:

ECI Gyanesh Kumar at Kalighat: সকাল সকাল কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার, উঠল ‘গো ব্যাক’ স্লোগান! দেখানো হল কালো পতাকা

Last Updated:

রবিবার রাতেই রাজ্যে পৌঁছেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ ১২ জন আধিকারিক৷ আজ, সোমবার দিনভর বৈঠক রয়েছে তাঁদের৷ তার আগে সোমবার সকালে কালীঘাটে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গতকাল রাতেই রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ দলে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সহ মোট ১২ জন সদস্য৷ সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও৷ কিন্তু, কালীঘাট এলাকায় পৌঁছতেই জ্ঞানেশ কুমার ও মনোজ আগরওয়ালকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা৷ দেখানো হয় কালো পতাকা৷
কালীঘাটে জ্ঞানেশ কুমারকে কালো পতাকা৷
কালীঘাটে জ্ঞানেশ কুমারকে কালো পতাকা৷
advertisement

জ্ঞানেশ কুমারের কালীঘাটে পুজো দিতে যাওয়ার জন্য আগে থেকে কালীঘাট চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছিল কলকাতা পুলিশ। প্রত্যেকটি জায়গায় ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছিল, কোনও রকম গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।

জানা গিয়েছে, ঘটনাস্থলে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। ছিলেন ডিসি সাউথ নিজে৷ যাতে কোনও রকমভাবে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার আগে থেকেই কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছিল মন্দির চত্বর। তার মাঝেই ঘটল কালো পতাকা দেখানোর ঘটনা৷

advertisement

রাতে জ্ঞানেশ কুমারদের কনভয় ভিআইপি রোড দিয়ে যাওয়ার সময় সেখানে বিক্ষোভ দেখান সিপিএমের নেতা-কর্মীরা। তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগান।

মন্দির থেকে বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি হন জ্ঞানেশ। বলেন কেবল দু’টি বাক্য— ‘‘পশ্চিমবঙ্গের সকল ভাইবোনকে আমার নমস্কার। কালী মা সকলকে ভাল রাখুন।’’ বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলেও কোনও মন্তব্য করতে চাননি কমিশনার। গাড়িতে উঠে মুখ্যমন্ত্রীর পাড়া ছাড়েন তিনি।

advertisement

আরও পড়ুন: ‘এক অবিশ্বাস্য সমাপ্তি!’, ব্যাক টু ব্যাক T20 WC চ্যাম্পিয়নকে প্রশংসায় ভরিয়ে দিলেন জয় শাহ

সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। তৃণমূলের প্রতিনিধিদলে থাকবেন রাজীব কুমার।

রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি এবং বর্তমানে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী রাজীব এই প্রথম রাজ্যের শাসকদলের হয়ে কোনও বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে হাজির ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার। তৃণমূল সূত্রে খবর, ওই প্রতিনিধিদলে থাকবেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

advertisement

কমিশন সূত্রে খবর, সকাল ১০টা থেকে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ। সে জন্য রাজ্য ও কেন্দ্রের আটটি স্বীকৃত রাজনৈতিক দলকে ডাকা হয়েছে। প্রত্যেকটি দলের সঙ্গে আলাদা করে বৈঠক হবে এবং প্রতিটি রাজনৈতিক দলের জন্য ১৫ মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন: ভারত আবার বিশ্বচ্যাম্পিয়ন, সেই আহমেদাবাদই এখন ‘লাকি’! নিউজিল্যান্ড ক্যাপ্টেনের ফাঁকা আওয়াজের জবাব টিম ইন্ডিয়ার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দোরগোড়ায় নির্বাচন! এ বারের ভোট, তাঁর শহর তথা জেলার উন্নয়ন নিয়ে কী ভাবছেন মীর জাফরের বংশধর ছোটে নবাব সৈয়দ রেজা আলি মির্জা? জানুন
আরও দেখুন

তার পর সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে ভোটপ্রস্তুতি নিয়ে বৈঠক করবে কমিশন। সেখানে কেন্দ্র ও রাজ্যের ২৪টি সংস্থার (এনফোর্সমেন্ট এজেন্সি) প্রতিনিধি থাকবেন। বৈঠকে ডাকা হয়েছে আইজি, ডিআইজি, পুলিশ কমিশনারেট এবং পুলিশ সুপার এবং জেলাশাসকদের।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ECI Gyanesh Kumar at Kalighat: সকাল সকাল কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার, উঠল ‘গো ব্যাক’ স্লোগান! দেখানো হল কালো পতাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল