পূর্ব রেলওয়ের পরিকল্পিত এই ৯৪টি হোলি স্পেশাল ট্রিপের মধ্যে ১০টি ট্রিপ কলকাতা ও রক্সৌল (বারাউনি হয়ে), ০৮টি ট্রিপ কলকাতা ও মধুবনী (বারাউনি হয়ে), ২০টি ট্রিপ কলকাতা ও গোরখপুর (পাটনা হয়ে), ০৮টি ট্রিপ হাওড়া ও আনন্দ বিহার (ঝাঝা–কিউল–গয়া হয়ে), ০৮টি ট্রিপ হাওড়া ও খতিপুরা (ঝাঝা–কিউল–গয়া হয়ে), ০২টি ট্রিপ কলকাতা ও নিউ জলপাইগুড়ি, এবং ০৮টি ট্রিপ শিয়ালদহ ও পুরীর মধ্যে চলবে। এছাড়াও, ০৬টি ট্রিপ আসানসোল ও গোরখপুর (পাটনা হয়ে), ০৮টি ট্রিপ মালদা টাউন ও আনন্দ বিহার (ঝাঝা–কিউল–গয়া হয়ে), ০৮টি ট্রিপ মালদা টাউন ও উদনা (কিউল–গয়া হয়ে) এবং ০৮টি ট্রিপ মালদহ ও মুম্বই (কিউল–পাটনা হয়ে) চলার পরিকল্পনা রয়েছে।
advertisement
আরও পড়ুন : অরুণাচল প্রদেশের পাহাড়ি পথে মোটরবাইকে যাওয়ার সময় বাঘের হানায় ছিন্নভিন্ন পুলিশ কনস্টেবল
এই বিশেষ পরিষেবাগুলি হোলি উপলক্ষে যাত্রীচাপ উল্লেখযোগ্যভাবে কমাতে এবং উৎসব উদযাপনের জন্য গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্রে যেতে ইচ্ছুক ভক্তসহ সকল যাত্রীর জন্য সুবিধাজনক যাতায়াতের বিকল্প প্রদান করবে বলে আশা করা হচ্ছে। পূর্ব রেলওয়ে যাত্রীচাহিদা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজন হলে নির্দিষ্ট রুটে অতিরিক্ত হোলি স্পেশাল ট্রেন চালানোর জন্য প্রস্তুত রয়েছে।
