TRENDING:

এক ক্লিকেই টিকিট বুকড! এসে গেল রেলের নতুন অ্যাপ! ‘রেলওয়ান’ ব্যবহারের সুবিধা জেনে নিন!  

Last Updated:

Railway APP RailOne: পূর্ব রেলওয়ে রেলওয়ান অ্যাপ ক্যাম্পেইন শুরু করেছে। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে লক্ষাধিক যাত্রীদের জন্য রেলওয়ান অ্যাপের ব্যবহার বাড়াতে প্রচার চালাচ্ছে। শ্রী মিলিন্দ দেউসকর এই প্রচার শুরু করেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডিজিটাল পরিষেবা আরও সহজলভ্য করতে এবং যাত্রী পরিষেবাকে অনলাইন ব্যবস্থার সঙ্গে আরও বেশি করে যুক্ত করতে উদ্যোগী হল পূর্ব রেল। অল ইন ওয়ান ‘রেলওয়ান’ অ্যাপের ব্যবহার বাড়াতে এক সপ্তাহব্যাপী বিশেষ প্রচার অভিযান শুরু করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এই অ্যাপের মাধ্যমে স্থানীয় ট্রেনের টিকিট থেকে শুরু করে একাধিক পরিষেবা সহজেই পাওয়া সম্ভব বলে জানানো হয়েছে।
   এক ক্লিকেই টিকিট বুকড! এসে গেল রেলের নতুন অ্যাপ! ‘রেলওয়ান’ ব্যবহারের সুবিধা জেনে নিন!  
এক ক্লিকেই টিকিট বুকড! এসে গেল রেলের নতুন অ্যাপ! ‘রেলওয়ান’ ব্যবহারের সুবিধা জেনে নিন!  
advertisement

পূর্ব রেলের দুই গুরুত্বপূর্ণ ডিভিশন হাওড়া ও শিয়ালদহ। প্রতিদিন লক্ষাধিক যাত্রী এই দুই ডিভিশনের উপর নির্ভর করেন। বিশেষ করে হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকেই প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের যাতায়াত হয়ে থাকে। সেই কারণে এই বিপুল সংখ্যক যাত্রীর মধ্যে ‘রেলওয়ান’ অ্যাপের ব্যবহার জনপ্রিয় করতে জোরদার প্রচার শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

মদ নিয়ন্ত্রণে রাখলেই মিটে যাবে এই বড় সমস্যা! লিভার ঠিক রাখতে কী কী করবেন? জানালেন চিকিৎসক

advertisement

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এক সপ্তাহব্যাপী এই প্রচার অভিযানের সূচনা করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউসকর। অভিযানে পূর্ব রেলের বিভিন্ন দফতরের আধিকারিক ও কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। পাশাপাশি পূর্ব রেলের স্কাউটস ও গাইডস স্বেচ্ছাসেবকেরাও এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন।

advertisement

প্রচার কর্মসূচির অংশ হিসেবে স্কাউটস ও গাইডসের স্বেচ্ছাসেবকেরা ‘রেলওয়ান’ অ্যাপের উপযোগিতা তুলে ধরতে একটি নাটকও পরিবেশন করেন, যা উপস্থিতদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও যাত্রীদের কাছে অ্যাপটির সুবিধা তুলে ধরতে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে কেবল যাত্রীদের মধ্যেই নয়, রেল কর্মীদের মধ্যেও অ্যাপটির ব্যবহার জনপ্রিয় করে তোলার চেষ্টা চলছে।

advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, ‘রেলওয়ান’ অ্যাপটি স্বল্প ও দীর্ঘ দূরত্বের উভয় ধরনের যাত্রীদের জন্যই অত্যন্ত কার্যকর। এই অ্যাপের মাধ্যমে স্থানীয় ট্রেনের টিকিট কাটা, রিজার্ভেশন করা, প্ল্যাটফর্ম টিকিট কেনা, ট্রেন ট্র্যাকিং, কোচের অবস্থান জানা, পিএনআর স্ট্যাটাস দেখা, রেল মাদাতের সাহায্য নেওয়া-সহ একাধিক পরিষেবা এক জায়গা থেকেই পাওয়া যায়।

পূর্ব রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনের প্ল্যাটফর্মে ক্যাম্প অফিস তৈরি করে যাত্রীদের হাতে-কলমে দেখানো হবে কীভাবে সহজেই ‘রেলওয়ান’ অ্যাপ ব্যবহার করা যায়। এই অ্যাপের মাধ্যমে যাত্রীদের দৈনন্দিন যাত্রা আরও সহজ ও স্বচ্ছন্দ করা সম্ভব বলেই দাবি রেলের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

আগামী দিনে বাণিজ্যিক বিভাগের বড় অংশকেই অনলাইন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে রেলের। সেই লক্ষ্যেই ‘রেলওয়ান’ অ্যাপের ব্যবহার বাড়াতে এই বিশেষ উদ্যোগ বলে জানানো হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
এক ক্লিকেই টিকিট বুকড! এসে গেল রেলের নতুন অ্যাপ! ‘রেলওয়ান’ ব্যবহারের সুবিধা জেনে নিন!  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল