TRENDING:

Earthquake Today: হাড় কাঁপানো শীতের মাঝেই বড় ভূমিকম্প অসমে ! কম্পনের মাত্রা ৫.১

Last Updated:

অসম ছাড়াও মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলেও ভূমিকম্পের প্রভাব দেখা গেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে ৷ কম্পন অনেক দূর পর্যন্ত অনুভূত হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: ভোররাতে বড় ভূমিকম্প অসমে। রিখটার স্কেলে মাত্রা ৫.১। সোমবার ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে অসম ছাড়াও কেঁপেছে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ।  তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
হাড় কাঁপানো শীতের মাঝেই বড় ভূমিকম্প অসমে !
হাড় কাঁপানো শীতের মাঝেই বড় ভূমিকম্প অসমে !
advertisement

ঘড়িতে তখন ৪টে ১৭ মিনিট । সোমবার (৫ জানুয়ারি ২০২৬) ভোরে কেঁপে উঠল অসমের মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল অসমের মরিগাঁও জেলায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১ । অসম ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে। ভোর রাতে এমন কম্পনে আতঙ্কিত মানুষ। অনেকেই ঘুম ভেঙে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন।

advertisement

আরও পড়ুন– ফের পারদ পতনের পূর্বাভাস ! কোথায় কত কমবে তাপমাত্রা? জেনে নিন

ন্যাশনাল সেন্টার ফর সিস্‌মোলজি (NCS) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল অসমের মরিগাঁও জেলায়, তেজপুর থেকে ৫৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। মরিগাঁও-সহ মধ্য অসমের বিস্তীর্ণ এলাকা এবং আশপাশের জেলাগুলিতে এর ফলে কম্পন অনুভূত হয়েছে।

advertisement

আরও পড়ুন– রাশিফল ৫ জানুয়ারি, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

সময়ে ভূমিকম্প হয়, তখনও ভোরের আলো ফোটেনি। অধিকাংশই ঘুমোচ্ছিলেন। অনেকের ঘুম ভেঙেছে কম্পনে। আতঙ্কে তাঁরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে ভূমিকম্পের মুহূর্তের ছবি এবং ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা গিয়েছে, ঘরের সিলিং ফ্যান দুলছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Earthquake Today: হাড় কাঁপানো শীতের মাঝেই বড় ভূমিকম্প অসমে ! কম্পনের মাত্রা ৫.১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল