আরও পড়ুন
SBI গ্রাহকদের জন্য সুখবর, ATM থেকে টাকা তোলায় নয়া নীতি
বুধবার সকাল ১০:২৩ মিনিট নাগাদ কম্পন অনূভূত হয় রাজ্যের বিভিন্ন অংশে ৷ শুধু বাংলা নয় ভূমিকম্প হয়েছে অসমের বিভিন্ন অংশেও ৷ জানা গিয়েছে, উৎপত্তিস্থল অসমের কোকরাঝাড় ৷ ভূপৃষ্ঠের থেকে ১৩ কিমি নীচে ছিল এপি সেন্টার ৷ কম্পন স্থায়ী হয় ২৫-৩০ সেকেন্ড ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪ ৷
advertisement
কম্পন অনুভূত হয়েছে বাংলা সহ বিহার, মেঘালয়েও ৷ এছাড়া ভুটান, বাংলাদেশ ও মায়ানমারও কেঁপে ওঠে ভূমিকম্পে ৷
আরও পড়ুন
পুজোর আগেই রাজ্যের সিভিক পুলিশদের জন্য সুখবর সরকারের, বাড়ছে বেতন
ভূমিকম্পের আতঙ্কে শিলিগুড়িতে মৃত্যু যুবকের। দোতলায় নিজের ঘরে ছিলেন সম্রাট দাস। ভূমিকম্পের সময় আতঙ্কে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে যান। উঠোন পিছল থাকায় পড়ে গিয়ে মাথায় চোট পান সম্রাট। সেবক রোডের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। এছাড়াও ভূমিকম্পে সেবক রোডের একটি বহুতলে ফাটল দেখা দেয়। আরও কয়েকটি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে বলে খবর।
শুধু জেলাতেই নয়। কলকাতার বিভিন্ন জায়গাতেই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। তবে কম্পন বেশিক্ষণ স্থায়ী না হলেও আতঙ্কের রেশ রয়ে গেছে বেশ কিছুক্ষণ।
